রবিবার, ১৮ অক্টোবর ২০২৬ ।। ২ কার্তিক ১৪৩৩ ।। ৭ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
সৌদিতে চারটি ড্রোন ভূপাতিত, সামরিক সহায়তায় প্রস্তুত মিসর ডি-৮ মহাসচিবের সঙ্গে প্রতিমন্ত্রী হুমায়ুন কবিরের সাক্ষাৎ জাতীয় পতাকার মান রক্ষা করা প্রতিটি সৈনিকের পবিত্র দায়িত্ব: প্রধানমন্ত্রী তালাক বন্ধ করেছে ফ্যামিলি কার্ড: চিফ হুইপ শুরু হচ্ছে নতুন কুঁড়ি জাতীয় হিফজুল কোরআন প্রতিযোগিতা, পুরস্কার সাড়ে ১৩ লাখ টাকা হিন্দু-মুসলিম ঐক্য জোরদারে মাঠপর্যায়ে কাজ করতে হবে: আসজাদ মাদানি নতুন প্রজন্মকে হাদিস অধ্যয়নে আগ্রহী করতে ‘হাসানাহ হাদিস অলিম্পিয়াড ২০২৭’ সিলেট জেলা দক্ষিণ জমিয়তের ত্রিবার্ষিক কাউন্সিল সম্পন্ন তাকওয়াই দুনিয়া-আখেরাতের সফলতার পথ: মসজিদে নববীর খতিব ইত্তেফাকুল উলামা বৃহত্তর মোমেনশাহীর কিশোরগঞ্জ জেলা কমিটি গঠন

‘এক কলঙ্ক না ঘুচাতে ফের নতুন কলঙ্ক সৃষ্টির পায়ঁতারা’

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: একাদশ জাতীয় নির্বাচনের মাধ্যমে যে কলঙ্কজনক অধ্যায় সৃষ্টি হয়েছে তা না ঘুচাতেই ফের উপজেলা নির্বাচনের মাধ্যমে দেশকে কলঙ্কৃত করার চক্রান্ত করছে সরকার বলে মন্তব্য করেছেন ইসলামী আন্দোলন বাংলাদেশ-এর আমীর মুফতী সৈয়দ মোহাম্মদ রেজাউল করীম পীর সাহেব চরমোনাই।

গণমাধ্যমে পাঠারো এক বিবৃতিতে তিনি বলেন, একতরফা ভোটারবিহীন নির্বাচনের মাধ্যমে সরকার গঠনের পর থেকেই সরকারের দায়িত্বশীল ব্যক্তিরা নির্বাচন সুষ্ঠু হয়েছে বলে চরম মিথ্যাচারে পীর সাহেব চরমোনাই গভীর উদ্বেগ প্রকাশ করেছেন।

তিনি বলেন, তামাশার নির্বাচন নিয়ে টিআইবি’র রিপোর্টের পর সরকারের দায়িত্ব ছিল সেই রিপোর্টকে মিথ্যা প্রমাণিত করা। টিআইবি’র বিরুদ্ধে মামলা করা। কিন্তু সেই সাহস সরকারের নেই। তাই মিথ্যার উপর প্রতিষ্ঠিত কোন দলের ক্ষমতায় থাকার নৈতিক অধিকার নেই।

তিনি বলেন, বর্তমান নির্বাচন কমিশনের অধীনে সুষ্ঠু কোন নির্বাচন সম্ভব নয়। তাই উপজেলা নির্বাচনের তফসিল ঘোষণা জাতিকে নতুন সঙ্কটে নিপতিত করবে।

তিনি বলেন, নির্বাচন নিয়ে যে সংকট চলছে এর চাইতে বড় সংকট হলো রাজনৈতিক দুর্বৃত্তায়ন। এ সংকটের সমাধান না হলে জনগণের ভাগ্যের কোন পরিবর্তন হবে না, যা বিগত দিনের কর্মকান্ডে প্রমাণিত।

অতএব দুর্নীতি ও সন্ত্রাস নির্মুল করে একটি সুখি-সমৃদ্ধশালী কল্যাণরাষ্ট্র প্রতিষ্ঠার লক্ষ্যে জাতীয় ঐক্য গড়ে তোলার জন্য দলমত নির্বিশেষে সকলের প্রতি আহ্বান জানান পীর সাহেব চরমোনাই। তিনি নোংরা ও জঞ্জালযুক্ত রাজনীতি থেকে শান্তির পথ ইসলামে সকলকে ফিরে আসার আহ্বান জানান।

-এটি