রবিবার, ১৮ অক্টোবর ২০২৬ ।। ২ কার্তিক ১৪৩৩ ।। ৭ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
সৌদিতে চারটি ড্রোন ভূপাতিত, সামরিক সহায়তায় প্রস্তুত মিসর ডি-৮ মহাসচিবের সঙ্গে প্রতিমন্ত্রী হুমায়ুন কবিরের সাক্ষাৎ জাতীয় পতাকার মান রক্ষা করা প্রতিটি সৈনিকের পবিত্র দায়িত্ব: প্রধানমন্ত্রী তালাক বন্ধ করেছে ফ্যামিলি কার্ড: চিফ হুইপ শুরু হচ্ছে নতুন কুঁড়ি জাতীয় হিফজুল কোরআন প্রতিযোগিতা, পুরস্কার সাড়ে ১৩ লাখ টাকা হিন্দু-মুসলিম ঐক্য জোরদারে মাঠপর্যায়ে কাজ করতে হবে: আসজাদ মাদানি নতুন প্রজন্মকে হাদিস অধ্যয়নে আগ্রহী করতে ‘হাসানাহ হাদিস অলিম্পিয়াড ২০২৭’ সিলেট জেলা দক্ষিণ জমিয়তের ত্রিবার্ষিক কাউন্সিল সম্পন্ন তাকওয়াই দুনিয়া-আখেরাতের সফলতার পথ: মসজিদে নববীর খতিব ইত্তেফাকুল উলামা বৃহত্তর মোমেনশাহীর কিশোরগঞ্জ জেলা কমিটি গঠন

একনেকে ১৮৯৩ কোটি টাকার প্রকল্পের অনুমোদন

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: রাজধানী ঢাকার যাত্রাবাড়ি-ডেমরা মহাসড়ক চার লেনে উন্নীত করতে প্রকল্প অনুমোদন দিয়েছে জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটি-একনেক।

এ অনুমোদনে সরকারের ব্যয় হবে ৩৬৮ কোটি টাকা। আজ মঙ্গলবার প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে একনেক সভায় মোট ৮টি প্রকল্পের অনুমোদন দেয়া হয়। এ সময় নতুন শিল্প কারখানা স্থাপনে ইটিপি নির্মাণের অনুশাসন দেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

গুরুত্বপূর্ণ আঞ্চলিক মহাসড়ক যাত্রাবাড়ি-ডেমরা-শিমরাইল-নারায়ণগঞ্জ। যা ঢাকা-চট্টগ্রাম ও ঢাকা-সিলেট জাতীয় মহাসড়ক দুটির সাথে যুক্ত। দেশের পূর্বাঞ্চল ও উত্তর-পূর্বাঞ্চলের সব যানবাহন চলাচলের ফলে নিয়মিত যানজট তৈরি হয় এ এলাকায়।

মহাসড়কটি চারলেনে উন্নীত করতে ৩৬৮ কোটি টাকার প্রকল্প অনুমোদন দেয়া হয় একনেক সভায়। প্রকল্পটি চলতি বছরের জানুয়ায়ী থেকে ২০২০ সালের ডিসেম্বরের মধ্যে বাস্তবায়ন করা হবে। মেয়র হানিফ ফ্লাইওভার থেকে সুলতানা কামাল সেতু পর্যন্ত সড়কটি প্রশস্ত হলে যান চলাচলে সুবিধা বাড়বে বলে জানান পরিকল্পনামন্ত্রী।

এ সরকারের প্রথম একনেক সভায় আঠারোশ তিরানব্বই কোটি টাকা ব্যয়ে মোট আটটি প্রকল্পের অনুমোদন দেয়া হয়। এসব প্রকল্প বাস্তবায়নে পুরো অর্থ ব্যয় করা হবে সরকারি তহবিল থেকে।

এ একনেক সভায়, ক্ষুরারোগ নিয়ন্ত্রণ, দারিদ্র বিমোচনে পুষ্টি সমৃদ্ধকরণ ও গোপালগঞ্জ বিসিক শিল্পনগরী সম্প্রসারণ প্রকল্পেরও অনুমোদন দেয়া হয় বলেও জানা যায়।

-এটি