রবিবার, ১৮ অক্টোবর ২০২৬ ।। ২ কার্তিক ১৪৩৩ ।। ৭ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
জাতীয় পতাকার মান রক্ষা করা প্রতিটি সৈনিকের পবিত্র দায়িত্ব: প্রধানমন্ত্রী তালাক বন্ধ করেছে ফ্যামিলি কার্ড: চিফ হুইপ শুরু হচ্ছে নতুন কুঁড়ি জাতীয় হিফজুল কোরআন প্রতিযোগিতা, পুরস্কার সাড়ে ১৩ লাখ টাকা হিন্দু-মুসলিম ঐক্য জোরদারে মাঠপর্যায়ে কাজ করতে হবে: আসজাদ মাদানি নতুন প্রজন্মকে হাদিস অধ্যয়নে আগ্রহী করতে ‘হাসানাহ হাদিস অলিম্পিয়াড ২০২৭’ সিলেট জেলা দক্ষিণ জমিয়তের ত্রিবার্ষিক কাউন্সিল সম্পন্ন তাকওয়াই দুনিয়া-আখেরাতের সফলতার পথ: মসজিদে নববীর খতিব ইত্তেফাকুল উলামা বৃহত্তর মোমেনশাহীর কিশোরগঞ্জ জেলা কমিটি গঠন শিশুর অতিরিক্ত জেদ ও রাগ নিয়ন্ত্রণে কী আমল করবেন? সৌদিতে আরও ৫ জনের মৃত্যুদণ্ড কার্যকর

আফগানিস্তানে সামরিক ঘাঁটিতে গাড়ি বোমা হামলায় নিহত ১২

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: আফগানিস্তানে একটি সামরিক ঘাঁটিতে গাড়ি বোমা হামলা চালিয়ে নিরাপত্তা বাহিনীর অন্তত ১২ সদস্যকে হত্যা করেছে তালেবানরা।

আজ সোমবার দেশটির দক্ষিণাঞ্চলীয় প্রদেশ ময়দানের ওয়ারদাকে হামলার এ ঘটনা ঘটেছে বলে জানিয়েছেন দেশটির কর্মকর্তারা, বার্তা সংস্থা রয়টার্সের বরাতে এ খবর জানা যায়।

সরকারি কর্মকর্তাদের বরাতে আরো জানা যায়, তালেবানরা প্রথমে একটি গাড়ি বোমা বিস্ফোরণ ঘটায়, এরপর দুই বন্দুকধারী ঘাঁটিতে প্রবেশ করে হামলা চালায়। এ ঘটনায় আরও ২৮ নিরাপত্তা কর্মকর্তা আহত হয়েছেন বলেও জানায় তারা।

আফগানিস্তানের স্বাধীনতাকামী তালেবানরা এ হামলার দায় স্বীকার করেছে বলে জানা গেছে।

-এটি