বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬ ।। ৩০ আশ্বিন ১৪৩৩ ।। ৪ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
২০২৭ সালের মধ্যে সমন্বিত সড়ক নিরাপত্তা আইন প্রণয়নে সরকার প্রতিজ্ঞাবদ্ধ মাতারবাড়ী গভীর সমুদ্রবন্দর ও বিদ্যুৎকেন্দ্র পরিদর্শনে প্রতিমন্ত্রী জুনায়েদ সাকি সিঙ্গাপুরে এমপি হানজালার সঙ্গে বিকেএম নেতাদের সাক্ষাৎ ১৫ অক্টোবর ২০২৬-এর নামাজের সময়সূচি নিউইয়র্কে পীর সাহেব চরমোনাইকে উষ্ণ অভ্যর্থনা এ সপ্তাহে মসজিদুল হারামের খতিব জুহানি, মসজিদে নববীতে হুযাইফি ইয়েমেনে হুতি বিদ্রোহীদের হামলায় ৫ হাজারের বেশি মসজিদ ক্ষতিগ্রস্ত! ইসলামী আন্দোলনের বায়তুল মাল মাসে এক লাখ টাকার কুপন সংগ্রহ বিড়াল কেনা-বেচা ও লালন-পালনের শরয়ি বিধান পরিবারকে আর্থিক সুরক্ষা দিতে গিয়ে সুদের ফাঁদে পড়ছেন না তো? 

টেকনাফে ‘বন্দুকযুদ্ধে’ ইয়াবা ব্যবসায়ী নিহত

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: কক্সবাজারে টেকনাফে পুলিশ-বিজিবির সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ স্বরাষ্ট্রমন্ত্রণালয়ের তালিকাভুক্ত ইয়াবা ব্যবসায়ী মোস্তাক ওরফে মুছু (৩৮) নিহত হয়েছে। ঘটনাস্থল থেকে ১০ হাজার ইয়াবা, একটি আগ্নেয়াস্ত্র ও গুলির খোসা জব্দ করা হয়েছে।

আজ রবিবার ভোরে উপজেলার জালিয়াপাড়ায় ‘গোলাগুলি’তে আহত মোস্তাক সকালে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যায়। সে টেকনাফ সদরের উত্তর জালিয়াপাড়ার মৃত জাকির হোসেনের ছেলে।

টেকনাফ ২নং বিজিবির অধিনায়ক লে. কর্নেল মো. আছাদুদ-জামান চৌধুরী বলেন, ‘গতকাল শনিবার (১৯ জানুয়ারি) সন্ধ্যায় উপজেলার উত্তর জালিয়াপাড়া এলাকায় বিজিবি ও পুলিশ যৌথ অভিযানে নামে। এসময় ওই এলাকার মৃত জাকির হোসেনের ছেলে মোস্তাক আহমদ প্রকাশ মুছুকে আটক করা হয়। পরে আটক মুছুকে প্রাথমিক জিজ্ঞাসাবাদে বিজিবি জানতে পারে, বেশ কিছু ইয়াবা তার কাছে আছে। রাতে আটক মোস্তাক আহমদকে নিয়ে জালিয়াপাড়া এলাকায় অভিযানে বের হয় পুলিশ-বিজিবি। এসময় পুলিশ ও বিজিবি সদস্যদের লক্ষ্য করে পাচারকারীরা গুলি করে আটক মোস্তাক আহমদকে কেড়ে নেওয়ার চেষ্টা চালায়।’

আছাদুদ-জামান চৌধুরী আরও জানান, এসময় আত্মরক্ষার্থে পুলিশ ও বিজিবি সদস্যরাও পাল্টা গুলি চালান। পরে পাচারকারীরা পিছু হটে পালিয়ে গেলে ঘটনাস্থল থেকে গুলিবিদ্ধ অবস্থায় মোস্তাক আহমদকে টেকনাফ স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হয়; পরে কক্সবাজার সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

আছাদুদ-জামান চৌধুরী জানান, ‘বিজিবি ঘটনাস্থল থেকে ১০ হাজার পিস ইয়াবা, একটি আগ্নেয়াস্ত্র ও খালি গুলির খোসা উদ্ধার করা হয়েছে। নিহত মোস্তাক আহমদের মৃতদেহ ময়নাতদন্তের অপেক্ষায় কক্সবাজার সদর হাসপাতাল মর্গে আছে। এ ব্যাপারে সংশ্লিষ্ট আইনে টেকনাফ থানায় মামলা রুজু করা হয়েছে বলেও জানান বিজিবির এ কর্মকর্তা।

কেপি