রবিবার, ১৮ অক্টোবর ২০২৬ ।। ২ কার্তিক ১৪৩৩ ।। ৭ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
হিন্দু-মুসলিম ঐক্য জোরদারে মাঠপর্যায়ে কাজ করতে হবে: আসজাদ মাদানি নতুন প্রজন্মকে হাদিস অধ্যয়নে আগ্রহী করতে ‘হাসানাহ হাদিস অলিম্পিয়াড ২০২৭’ সিলেট জেলা দক্ষিণ জমিয়তের ত্রিবার্ষিক কাউন্সিল সম্পন্ন তাকওয়াই দুনিয়া-আখেরাতের সফলতার পথ: মসজিদে নববীর খতিব ইত্তেফাকুল উলামা বৃহত্তর মোমেনশাহীর কিশোরগঞ্জ জেলা কমিটি গঠন শিশুর অতিরিক্ত জেদ ও রাগ নিয়ন্ত্রণে কী আমল করবেন? সৌদিতে আরও ৫ জনের মৃত্যুদণ্ড কার্যকর গাজীপুরে ইবনে সিনার ওষুধ কারখানার আগুন নিয়ন্ত্রণে  সৌদিতে মুফতি মুহাম্মদ উল্লাহর সন্ধান ও মুক্তি চায় জমিয়ত তাহাফফুজে খতমে নবুওয়তের ঢাকা মহানগরীর প্রতিনিধি সম্মেলন অনুষ্ঠিত

বিরোধী দলগুলোর দাবিতে পদত্যাগ করলেন বুরকিনা ফাসোর প্রধানমন্ত্রী

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: বুরকিনা ফাসোর সরকার ও প্রধানমন্ত্রী পল কাবা থিবা শুক্রবার পদত্যাগ করেছেন। দেশটির প্রেসিডেন্টের দেয়া এক বিবৃতিতে একথা বলা হয়।

বার্তা সংস্থা এএফপির বরাতে জানা যায়, দেশটির সরকারী এক বিবৃতিতে বলা হয়, ‘প্রধানমন্ত্রী পল কাবা থিবা শুক্রবার বিকেলে তার পদত্যাগপত্র জমা দিয়েছেন।’

বিবৃতিতে আরো বকলা হয়, ‘প্রেসিডেন্ট পদত্যাগপত্র গ্রহণ করে দেশের জন্য কাজ করায় প্রধানমন্ত্রী পল কাবা থিবা ও তার সরকারের মন্ত্রীদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।’

জানা যায়, সাম্প্রতিক মাসগুলো বিরোধী রাজনৈতিক দলগুলো তার পদত্যাগের দাবি জানিয়ে আসছিল। সেজন্যই তিনি পদত্যাগ করেছেন বলে জানা যায়।

প্রেসিডেন্ট রোচ মার্ক কাবোরি ২০১৬ সালে দেশটির প্রধানমন্ত্রী হিসেবে ঝানু অর্থনীতিবিদ থিবাকে নির্বাচন করেন। সূত্র: এএফপি

-এটি