বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬ ।। ৩০ আশ্বিন ১৪৩৩ ।। ৪ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
২০২৭ সালের মধ্যে সমন্বিত সড়ক নিরাপত্তা আইন প্রণয়নে সরকার প্রতিজ্ঞাবদ্ধ মাতারবাড়ী গভীর সমুদ্রবন্দর ও বিদ্যুৎকেন্দ্র পরিদর্শনে প্রতিমন্ত্রী জুনায়েদ সাকি সিঙ্গাপুরে এমপি হানজালার সঙ্গে বিকেএম নেতাদের সাক্ষাৎ ১৫ অক্টোবর ২০২৬-এর নামাজের সময়সূচি নিউইয়র্কে পীর সাহেব চরমোনাইকে উষ্ণ অভ্যর্থনা এ সপ্তাহে মসজিদুল হারামের খতিব জুহানি, মসজিদে নববীতে হুযাইফি ইয়েমেনে হুতি বিদ্রোহীদের হামলায় ৫ হাজারের বেশি মসজিদ ক্ষতিগ্রস্ত! ইসলামী আন্দোলনের বায়তুল মাল মাসে এক লাখ টাকার কুপন সংগ্রহ বিড়াল কেনা-বেচা ও লালন-পালনের শরয়ি বিধান পরিবারকে আর্থিক সুরক্ষা দিতে গিয়ে সুদের ফাঁদে পড়ছেন না তো? 

মোটর সাইকেল দুর্ঘটনায় মাদরাসা ছাত্রের মৃত্যু

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

মাহমুদুল হাসান, কিশোরগঞ্জ প্রতিনিধি: কিশোরগঞ্জে মোটর সাইকেল এক্সিডেন্টে এক মাদরাসার ছাত্রের মৃত্যু হয়েছে।

কিশোরগঞ্জের পুরান থানায় অবস্থিত ধিআল জামিয়াতুল ইমদাদিয়ার ছাত্র শাহ মুজাম্মেল হোসেন লাদেন নামের ওই ছাত্র আজ শুক্রবার (১৮ জানুয়ারি) সকালে মোটর সাইকেল এক্সিডেন্টে মারা যায়।

আল জামিয়াতুল ইমদাদিয়ার শিক্ষক মুফতি আব্দুর রহিম এ খবর নিশ্চত করেন।

জানা যায় মৃত শাহ মুজাম্মেল হোসেন লাদেন জামিয়া ইমদাদিয়ার তাহিলি প্রথম বর্ষের ছাত্র ছিলেন।

মৃত শাহ মুজাম্মেল হোসেন লাদেনের বাড়ি কিশোরগঞ্জের তাড়াইল উপজেলার কাজলার সিংগুরাপাড়ায়।

আল জামিয়াতুল ইমদাদিয়ার ভাইস প্রিন্সিপাল মাওলানা শিব্বির আহমদ রশিদের ইমামতিতে তার নিজ এলাকায় বাদ আছর জানাজা শেষে দাফন করা হয়।

আরআর