রবিবার, ১৮ অক্টোবর ২০২৬ ।। ২ কার্তিক ১৪৩৩ ।। ৭ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
হিন্দু-মুসলিম ঐক্য জোরদারে মাঠপর্যায়ে কাজ করতে হবে: আসজাদ মাদানি নতুন প্রজন্মকে হাদিস অধ্যয়নে আগ্রহী করতে ‘হাসানাহ হাদিস অলিম্পিয়াড ২০২৭’ সিলেট জেলা দক্ষিণ জমিয়তের ত্রিবার্ষিক কাউন্সিল সম্পন্ন তাকওয়াই দুনিয়া-আখেরাতের সফলতার পথ: মসজিদে নববীর খতিব ইত্তেফাকুল উলামা বৃহত্তর মোমেনশাহীর কিশোরগঞ্জ জেলা কমিটি গঠন শিশুর অতিরিক্ত জেদ ও রাগ নিয়ন্ত্রণে কী আমল করবেন? সৌদিতে আরও ৫ জনের মৃত্যুদণ্ড কার্যকর গাজীপুরে ইবনে সিনার ওষুধ কারখানার আগুন নিয়ন্ত্রণে  সৌদিতে মুফতি মুহাম্মদ উল্লাহর সন্ধান ও মুক্তি চায় জমিয়ত তাহাফফুজে খতমে নবুওয়তের ঢাকা মহানগরীর প্রতিনিধি সম্মেলন অনুষ্ঠিত

খাদ্য বিভাগে দুর্নীতির কোনো সুযোগ নেই: খাদ্যমন্ত্রী

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: জাতীয় একাদশ সংসদ নির্বাচনে জয়ী নতুন খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদার জানিয়েছেন, দেশে বর্তমানে পর্যাপ্ত চাল মজুদ আছে, আমদানির কোনো প্রয়োজন নেই।

আজ বৃহস্পতিবার দুপুরে নওগাঁর মহাদেবপুর উপজেলা খাদ্য গুদাম পরিদর্শন শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে এ কথা জানান মন্ত্রী।

খাদ্যমন্ত্রী বলেন, বর্তমানে খাদ্য বিভাগে দুর্নীতির কোনো সুযোগ নেই। তিনি বলেন, সারাদেশে চাল সংগ্রহ করার ক্ষেত্রে চালের মান ও ওজনের বিষয়ে কাউকে ছাড় দেওয়া হবে না। এ বিষয়ে খাদ্য কর্মকর্তাদের নির্দেশনা দেওয়া হয়েছে।

এ সময় অন্যান্যের মধ্যে নওগাঁ-৩ আসনের সংসদ সদস্য ছলিম উদ্দিন তরফদার ও জেলা খাদ্য নিয়ন্ত্রক কামাল হোসেন উপস্থিত ছিলেন।

-এটি