বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬ ।। ৩০ আশ্বিন ১৪৩৩ ।। ৪ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
২০২৭ সালের মধ্যে সমন্বিত সড়ক নিরাপত্তা আইন প্রণয়নে সরকার প্রতিজ্ঞাবদ্ধ মাতারবাড়ী গভীর সমুদ্রবন্দর ও বিদ্যুৎকেন্দ্র পরিদর্শনে প্রতিমন্ত্রী জুনায়েদ সাকি সিঙ্গাপুরে এমপি হানজালার সঙ্গে বিকেএম নেতাদের সাক্ষাৎ ১৫ অক্টোবর ২০২৬-এর নামাজের সময়সূচি নিউইয়র্কে পীর সাহেব চরমোনাইকে উষ্ণ অভ্যর্থনা এ সপ্তাহে মসজিদুল হারামের খতিব জুহানি, মসজিদে নববীতে হুযাইফি ইয়েমেনে হুতি বিদ্রোহীদের হামলায় ৫ হাজারের বেশি মসজিদ ক্ষতিগ্রস্ত! ইসলামী আন্দোলনের বায়তুল মাল মাসে এক লাখ টাকার কুপন সংগ্রহ বিড়াল কেনা-বেচা ও লালন-পালনের শরয়ি বিধান পরিবারকে আর্থিক সুরক্ষা দিতে গিয়ে সুদের ফাঁদে পড়ছেন না তো? 

ফজরের নামাজ পড়া হলো না জলিলের

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: আজ সকালে ওজু করে ফজরের নামাজ পড়ার জন্য মসজিদের দিকে রওনা হন জলিল ও তার বড় ভাই সেকান্দর আলী।  এসময় নকলা থেকে নালিতাবাড়ীগামী সার বোঝাই একটি ট্রাক মহাসড়কে জলিলকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই মারা যান ৬৫ বছর বয়সের এ বৃদ্ধ।

সোমবার (১৪ জানুয়ারি) ভোরে উপজেলার নকলা-নাকুগাঁও স্থলবন্দর মহাসড়কের যোগানিয়া কান্দাপাড়া সাইব আলীর মোড়ে এ দুর্ঘটনা ঘটে। নালিতাবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল খায়ের ঘটনার সত্যতা নিশ্চিত করেন।

ঘটনার পর ট্রাকচালক ও হেলপার পালিয়ে যায় বলে জানা গেছে।

ওসি আবুল খায়ের বলেন, ‘ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য শেরপুর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।’

আইএ