বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬ ।। ৩০ আশ্বিন ১৪৩৩ ।। ৪ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
২০২৭ সালের মধ্যে সমন্বিত সড়ক নিরাপত্তা আইন প্রণয়নে সরকার প্রতিজ্ঞাবদ্ধ মাতারবাড়ী গভীর সমুদ্রবন্দর ও বিদ্যুৎকেন্দ্র পরিদর্শনে প্রতিমন্ত্রী জুনায়েদ সাকি সিঙ্গাপুরে এমপি হানজালার সঙ্গে বিকেএম নেতাদের সাক্ষাৎ ১৫ অক্টোবর ২০২৬-এর নামাজের সময়সূচি নিউইয়র্কে পীর সাহেব চরমোনাইকে উষ্ণ অভ্যর্থনা এ সপ্তাহে মসজিদুল হারামের খতিব জুহানি, মসজিদে নববীতে হুযাইফি ইয়েমেনে হুতি বিদ্রোহীদের হামলায় ৫ হাজারের বেশি মসজিদ ক্ষতিগ্রস্ত! ইসলামী আন্দোলনের বায়তুল মাল মাসে এক লাখ টাকার কুপন সংগ্রহ বিড়াল কেনা-বেচা ও লালন-পালনের শরয়ি বিধান পরিবারকে আর্থিক সুরক্ষা দিতে গিয়ে সুদের ফাঁদে পড়ছেন না তো? 

টেকনাফে র‌্যাবের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ নিহত ২

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: কক্সবাজারের টেকনাফ উপজেলায় র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র‌্যাব) সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’  দুই যুবক নিহত হয়েছেন। সোমবার দিনগত রাত আড়াইটার দিকে টেকনাফের দমদমিয়া এলাকায় এ ‘বন্দুকযুদ্ধের’ ঘটনা ঘটে। নিহত ওই দুই যুবকের নাম সাব্বির হোসেন (২৫) ও হাফিজুর রহমান (৩৫)।

র‌্যাবের দাবি, নিহত দুই যুবক মাদক কারবারী। সাব্বির বাগেরহাট জেলার চিতলমারী উপজেলার বরবাড়িয়া গ্রামের মো. ইব্রাহীম শেখের ছেলে ও হাফিজুর ঢাকার সাভার উপজেলার নগরকুন্ডা গ্রামের মো. আবদুল মতিনের ছেলে।

র‌্যাবের টেকনাফ অফিসের ভারপ্রাপ্ত কোম্পানি কমান্ডার এএসপি শাহ আলম জানান, রাতে একটি কাভার্ডভ্যান টেকনাফ থেকে কক্সবাজারের দিকে যাচ্ছিল। দমদমিয়া এলাকায় র‌্যাবের চেকপোস্ট অতিক্রম করার সময় র‌্যাবের সন্দেহ হলে কাভার্ডভ্যানটিকে দাঁড়ানোর জন্য সিগন্যাল দেয়া হয়।

তবে গাড়িটি না থামিয়ে উল্টো কাভার্ডভ্যান থেকে র‌্যাবকে লক্ষ্য করে গুলি করা হয়। এ সময় র‌্যাবও পাল্টা গুলি চালায়। এক পর্যায়ে গাড়ি থেকে নেমে পালানোর চেষ্টা করলে গুলিবিদ্ধ হয় ওই দুই যুবক।

উদ্ধার করে টেকনাফ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে সেখানে দায়িত্বরত চিকিৎসক চিকিৎসক সাব্বির ও হাফিজকে মৃত ঘোষণা করেন।

ঘটনাস্থল থেকে ৪০ হাজার পিস ইয়াবা ট্যাবলেটসহ অস্ত্র উদ্ধার করা হয়েছে। জব্দ করা হয়েছে নিহতদের ব্যবহৃত একটি কাভার্ড ভ্যানও। ধারণা করা হচ্ছে তাদের ভ্যানে মোট ৪ জন ছিল। পালিয়ে গেছে দুু’জন।

-আইএ