বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬ ।। ৩০ আশ্বিন ১৪৩৩ ।। ৪ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
মক্কায় মসজিদে অনৈতিক কাজ, দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড কার্যকর হাটহাজারীতে আলেম ও তাঁর শাশুড়িকে নিয়ে অভিযোগ ভিত্তিহীন: আল-হাইআতুল উলয়া লন্ডনে আন্তর্জাতিক সম্মাননায় ভূষিত মুফতি তাকি উসমানি ২০২৭ সালের মধ্যে সমন্বিত সড়ক নিরাপত্তা আইন প্রণয়নে সরকার প্রতিজ্ঞাবদ্ধ মাতারবাড়ী গভীর সমুদ্রবন্দর ও বিদ্যুৎকেন্দ্র পরিদর্শনে প্রতিমন্ত্রী জুনায়েদ সাকি সিঙ্গাপুরে এমপি হানজালার সঙ্গে বিকেএম নেতাদের সাক্ষাৎ ১৫ অক্টোবর ২০২৬-এর নামাজের সময়সূচি নিউইয়র্কে পীর সাহেব চরমোনাইকে উষ্ণ অভ্যর্থনা এ সপ্তাহে মসজিদুল হারামের খতিব জুহানি, মসজিদে নববীতে হুযাইফি ইয়েমেনে হুতি বিদ্রোহীদের হামলায় ৫ হাজারের বেশি মসজিদ ক্ষতিগ্রস্ত!

বিদেশিরা কাউকে ক্ষমতায় বসাতে পারবে না: হানিফ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: বিদেশিরা কাউকে ক্ষমতায় বসাতে পারবে না বলে মন্তব্য করেছেন, আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুবুল আলম হানিফ।

বিএনপি রাজনৈতিকভাবে দেউলিয়া হয়ে গেছে। তারা বিদেশিদের কাছে গিয়ে ধর্ণা দিচ্ছে বলেও মন্তব্য করেন হানিফ।

তিনি বলেন, বিএনপির সঙ্গে কখনই জনগণের সম্পর্ক ছিল না। যখনই তারা ক্ষমতায় গেছে তখনই তারা জনগণের সম্পদ লুট করেছে। এদের আস্থা সবসময় ষড়যন্ত্রের প্রতি। এখন এই ষড়যন্ত্র তারা বিভিন্ন বিদেশিদের মাধ্যমে করার চেষ্টা করছে।

হানিফ আরও বলেন, বিএনপির ইশতেহারে সবই প্রতারণামূলক কথাবার্তা। নির্বাচনকে কেন্দ্র করে বিএনপি এখনও তাদের নেতার নাম বলেনি। কারণ তাদের নেতা তারেক রহমান দণ্ডপ্রাপ্ত ফেরারি আসামি।

তারেক জিয়ার নাম বললে জনগণ মুখ ফিরিয়ে নেবে। এর মাধ্যমে প্রমাণিত বিএনপি সবসময় জনগণের সঙ্গে প্রতারণা করে আসছে।

সংখ্যাগরিষ্ঠ মতই নির্বাচন কমিশনের সিদ্ধান্ত