শনিবার, ১৭ অক্টোবর ২০২৬ ।। ১ কার্তিক ১৪৩৩ ।। ৬ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
মুফতি তাকী উসমানীর সান্নিধ্যে এক স্মরণীয় সন্ধ্যা সিয়ানাহ ট্রাস্টের সিরাত প্রতিযোগিতার পুরস্কার বিতরণ সম্পন্ন ২০৩২ সালের মধ্যে ৬৪ জেলায় মারকাযুল ফুরকানের কার্যক্রম চালুর পরিকল্পনা মডেল মসজিদ ইমাম পরিষদের কেন্দ্রীয় সভাপতি হলেন মাওলানা আহমেদ মাসরুর রিসোর্টে অগ্নিকাণ্ডে ১০ জনের মৃত্যুতে ইসলামী আন্দোলনের মহাসচিবের শোক মসজিদে বোমা হামলার পরিকল্পনা থেকে মার্কিন সেনার ইসলাম গ্রহণ! মারকাযুল ফুরকানের বর্ণাঢ্য আয়োজনে মেধা প্রদর্শনী ও পুরস্কার বিতরণ ‘মুহাম্মদ’ নাম নিয়ে ট্রাম্পের ব্যঙ্গ নিয়মিত নামাজ আদায়ের শীর্ষে আফগানিস্তান, দৈনিক নামাজ পড়েন ৯৬ শতাংশ লালন দর্শন ও ইসলামের আকিদা: কুরআন-সুন্নাহর আলোকে কয়েকটি মৌলিক মতপার্থক্য

ড. কামাল কখনও দেশের জন্য কাজ করেননি: আইনমন্ত্রী

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: ড. কামাল হোসেনের আসল রূপ বেরিয়ে এসেছে, তিনি কখনও দেশের জন্য কোনো কাজ করেননি মন্তব্য করেছেন আইনমন্ত্রী আনিসুল হক।

সেই সঙ্গে আসন্ন সংসদ নির্বাচনে স্বাধীনতা বিরোধীদের প্রত্যাখ্যান করার আহ্বান জানিয়েছেন তিনি। আজ মঙ্গলবার রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনিস্টিটিউশন মিলনায়তনে আইনজীবী সম্মেলনে এসব কথা বলেন তিনি। মুক্তিযুদ্ধের স্বপক্ষের আইনজীবীদের নিয়ে ‘একাত্তরের ঘাতক দালাল নির্মূল কমিটি’ এই জাতীয় সম্মেলনের আয়োজন করে।

আগামী ৩০ ডিসেম্বরের নির্বাচনে যুদ্ধাপরাধীদের নির্মূলে করার ঘোষণা দিয়ে আইনমন্ত্রী বলেন, বিএনপি-জামায়াত নির্বাচনকে ভয় পায়। সব কিছুতে ব্যর্থ হয়ে তারা বাংলার মানুষ নয়, ক্ষমতা চায়। তারা আইএসআইয়ের এজেন্ট।

এ জন্য প্রতিরোধ কমিটি গঠন, জনসচেতনতা তৈরিসহ নানা পদক্ষেপের উল্লেখ করে এ ব্যাপারে মুক্তিযুদ্ধের স্বপক্ষের আইনজীবীদের জেলায় জেলায় আইনি সহায়তা কমিটি গঠনের আহ্বান জানান তিনি।

‘প্রধান নির্বাচন কমিশনার মেরুদণ্ডহীন’