শনিবার, ১৭ অক্টোবর ২০২৬ ।। ১ কার্তিক ১৪৩৩ ।। ৬ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
মুফতি তাকী উসমানীর সান্নিধ্যে এক স্মরণীয় সন্ধ্যা সিয়ানাহ ট্রাস্টের সিরাত প্রতিযোগিতার পুরস্কার বিতরণ সম্পন্ন ২০৩২ সালের মধ্যে ৬৪ জেলায় মারকাযুল ফুরকানের কার্যক্রম চালুর পরিকল্পনা মডেল মসজিদ ইমাম পরিষদের কেন্দ্রীয় সভাপতি হলেন মাওলানা আহমেদ মাসরুর রিসোর্টে অগ্নিকাণ্ডে ১০ জনের মৃত্যুতে ইসলামী আন্দোলনের মহাসচিবের শোক মসজিদে বোমা হামলার পরিকল্পনা থেকে মার্কিন সেনার ইসলাম গ্রহণ! মারকাযুল ফুরকানের বর্ণাঢ্য আয়োজনে মেধা প্রদর্শনী ও পুরস্কার বিতরণ ‘মুহাম্মদ’ নাম নিয়ে ট্রাম্পের ব্যঙ্গ নিয়মিত নামাজ আদায়ের শীর্ষে আফগানিস্তান, দৈনিক নামাজ পড়েন ৯৬ শতাংশ লালন দর্শন ও ইসলামের আকিদা: কুরআন-সুন্নাহর আলোকে কয়েকটি মৌলিক মতপার্থক্য

‘জুলুমের বিরুদ্ধে ছাত্রসমাজকেই প্রতিরোধ গড়ে তুলতে হবে’

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: ছাত্র জমিয়ত বাংলাদেশ কর্তৃক ‘মুক্তিযুদ্ধে বিজয়ের তাৎপর্য শীর্ষক’ আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

আজ (১৬ ডিসেম্বর) বিজয় দিবস রোববার বিকেলে ছাত্র জমিয়ত বাংলাদেশ কর্তৃক অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশের দপ্তর সম্পাদক মাওলানা আব্দুল গাফফার৷

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যুব জমিয়ত বাংলাদেশ সাবেক কেন্দ্রীয় সাধারণ সম্পাদক জনাব মাওলানা গোলাম মাওলা, ছাত্র জমিয়ত বাংলাদেশ ঢাকা মহানগরীর সাবেক সভাপতি মাওলানা ইমরানুল বারী সিরাজী।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ছাত্র জমিয়ত বাংলাদেশের কেন্দ্রীয় সভাপতি এম সাইফুর রহমান ও পরিচালনা করেন কেন্দ্রীয় সাধারণ সম্পাদক হুজাইফ ইবনে ওমর৷ শুরুতে কালামে পাক থেকে তেলাওয়াত করেন মাহাদী হাসান ৷ শুভেচ্ছা বক্তব্য রাখেন কেন্দ্রীয় ছাত্র জমিয়তের তথ্য ও গবেষণা সম্পাদক হাফিজ শাহিদ হাতিমী৷

আলোচনা সভায় বক্তারা বলেন, একাত্তরের স্বাধীনতা যুদ্ধ ছিল জালিমের বিরুদ্ধে মজলুমের লড়াই৷ মজলুমের পক্ষে স্বাধীকারের দাবী আদায়ের জন্য ৷ কিন্তু বর্তমানের এই চরম সময়ে মানুষের স্বাধীনতা বলতে কিছুই নেই৷ এ দেশ যেন আবার ও জুলুমের অভয়ারন্য হিসাবে পরিণত হয়ে গেছে৷

আজ মানুষ স্বাধীনভাবে চলাফেরা করতে পারছে না৷ অন্যায়ের বিরুদ্ধে দাঁড়াতে পারছে না৷ দুর্নীতি লুটপাট হামলা মামলার ভয় দেখানো হয়৷ হত্যা খুন গুম পেশিশক্তির বিরুদ্ধে কথা বললে নানান অজুহাতে কিংবা গ্রেপ্তার করে বাকস্বাধীনতা হরণ করা হচ্ছে৷ এহেন পরিস্থিতিতে আমাদেরকে ঐক্যবদ্ধ হয়ে নিজেকে নির্মাণ করতে হবে৷ এবং দেশকে এগিয়ে নিয়ে যাওয়ার প্রত্যয় গ্রহন করতে হবে ৷

ছাত্র জমিয়ত বাংলাদেশেৱ কেন্দ্রীয় কার্যালয়ে সূচিত আলোচনা সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন ছাত্র জমিয়ত বাংলাদেশের সিনিয়র সহ-সভাপতি এখলাসুর রহমান রিয়াদ, যুগ্ম সম্পাদক আব্দুল হামিদ খান, সাংগঠনিক সম্পাদক আহমাদুল হক উমামা।

ঢাকা মহানগর সহ-সভাপতি মুহাম্মদ উল্লাহ, কেন্দ্রীয় প্রশিক্ষণ সম্পাদক রেদওয়ান মাজহারি, দপ্তর সম্পাদক কাউছার আহমেদ, প্রচার সম্পাদক মাহফুজুর রহমান ইয়ামিন, মাদ