শনিবার, ১৭ অক্টোবর ২০২৬ ।। ১ কার্তিক ১৪৩৩ ।। ৬ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
মডেল মসজিদ ইমাম পরিষদের কেন্দ্রীয় সভাপতি হলেন মাওলানা আহমেদ মাসরুর রিসোর্টে অগ্নিকাণ্ডে ১০ জনের মৃত্যুতে ইসলামী আন্দোলনের মহাসচিবের শোক মসজিদে বোমা হামলার পরিকল্পনা থেকে মার্কিন সেনার ইসলাম গ্রহণ! মারকাযুল ফুরকানের বর্ণাঢ্য আয়োজনে মেধা প্রদর্শনী ও পুরস্কার বিতরণ ‘মুহাম্মদ’ নাম নিয়ে ট্রাম্পের ব্যঙ্গ নিয়মিত নামাজ আদায়ের শীর্ষে আফগানিস্তান, দৈনিক নামাজ পড়েন ৯৬ শতাংশ লালন দর্শন ও ইসলামের আকিদা: কুরআন-সুন্নাহর আলোকে কয়েকটি মৌলিক মতপার্থক্য মহানবী (সা.)-কে কটূক্তির অভিযোগে ইরানি তরুণীর মৃত্যুদণ্ড আমিরে মজলিসের ১৬ লাখ অনুসারীর ফেসবুক আইডি সরিয়ে দিল মেটা ‘ইসলামের আলোকে নারীর যথাযথ মূল্যায়ন নিশ্চিত করতে হবে’

১ জানুয়ারি পর্যন্ত বন্ধ থাকবে সুপ্রিম কোর্ট

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: আগামী ১৯ ডিসেম্বর থেকে ১ জানুয়ারি পর্যন্ত বন্ধ থাকবে সর্বোচ্চ আদালত তথা সুপ্রিম কোর্ট।

এ সময় মামলা সংক্রান্ত জরুরি বিষয়াদি নিষ্পত্তির জন্য সুনির্দিষ্ট এখতিয়ার দিয়ে হাইকোর্ট বিভাগে বিচারিক বেঞ্চ গঠন করা হয়েছে বলেও জানা যায়।

এর মধ্যে বিচারপতি মুহাম্মদ রেজাউল হক ও বিচারপতি মুহাম্মদ মোস্তাফিজুর রহমানের সমন্বয়ে গঠিত ডিভিশন বেঞ্চ, বিচারপতি ওবায়দুল হাসান ও বিচারপতি এস এম মজিবুর রহমানের সমন্বয়ে গঠিত ডিভিশন বেঞ্চ এবং বিচারপতি মুহাম্মদ সেলিমের একক বেঞ্চে ফৌজদারি মামলাসংক্রান্ত বিষয়াদির শুনানি নিষ্পত্তি হবে।

বিচারপতি এস এম এমদাদুল হক ও বিচারপতি আহমেদ সোহেলের সমন্বয়ে গঠিত ডিভিশন বেঞ্চ, বিচারপতি মুহাম্মদ খশরুজ্জামানের একক বেঞ্চে দেওয়ানিসংক্রান্ত মামলা শুনানি ও নিষ্পত্তি অনুষ্ঠিত হবে বলেও জানা যায়।

বিচারপতি কে এম কামরুল কাদেরের একক বেঞ্চে আদিম অধিক্ষেত্রাধীন বিষয়াদি, ব্যাংক, কোম্পানিসংক্রান্ত মামলার শুনানি ও নিষ্পত্তি হবে।

এ সংক্রান্ত এক বিজ্ঞপ্তিতে বলা হয়, বিচারপতি মুহাম্মদ নূরুজ্জামান ২৪ ও ৩১ ডিসেম্বর বেলা ১১টা থেকে আপিল বিভাগের চেম্বার কোর্টে জরুরি মামলাসংক্রান্ত বিষয়ে শুনানি গ্রহণ করবেন।

সুপ্রিম কোর্টের রেজিস্ট্রার মুহাম্মদ বদরুল আলম ভূঞা স্বাক্ষরিত এ সংক্রান্ত বিজ্ঞপ্তি সুপ্রিম কোর্টের ওয়েবসাইটে প্রকাশ করা হয়েছে।

নির্বাচন থেকে আমাদের সরিয়ে দিতে চায় সরকার: ফখরুল