বৃহস্পতিবার, ২৩ জুলাই ২০২৬ ।। ৭ শ্রাবণ ১৪৩৩ ।। ৯ সফর ১৪৪৮

শিরোনাম :
‘আবাসন খাতে স্বচ্ছতা ও বিনিয়োগবান্ধব পরিবেশ নিশ্চিত করবে সরকার’  পোশাক শিল্পের উন্নয়নে প্রয়োজনীয় সহযোগিতা দেওয়ার আশ্বাস প্রধানমন্ত্রীর জঙ্গল সলিমপুরে ৬ সড়ক নির্মাণে যুক্ত হচ্ছে সেনাবাহিনী দল থেকে বহিষ্কৃত এমপি নজরুলের আসন শূন্য হওয়া নিয়ে যা জানালো ইসি স্বাস্থ্য অধিদফতরের নতুন পরিচালক ডা. নুরুল ইসলাম বাংলাদেশ খেলাফত যুব মজলিসের পূর্বধলা উপ-শাখা কমিটি পুনর্গঠন খেলাফত মজলিস যুক্তরাজ্য নর্থের নির্বাহী বৈঠক ছবি-ভিডিও প্রচার করে নারীর সম্মানহানি, ইসলাম কী বলে কামরাঙ্গীরচরে জমিয়তে উলামায়ে ইসলামের মতবিনিময় সভা ভিডিওকাণ্ডে এমপি গাজী নজরুল ইসলামকে জামায়াত থেকে বহিষ্কার

ভারতের একমাত্র গরু দফতরের মন্ত্রীর গো-হার

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: ‘গো-রক্ষা’ ইস্যুতে বিজেপির শাসনামলে বেশ কিছু ঘটনা ঘটে। এসব ঘটনা নিয়ে বেশ কয়েকবার দাঙ্গা বাধারও অবস্থা হয়। বিজেপি শাসিত রাজস্থানে ‘গো-দেবতা’ ও তার কল্যাণে এক বিশেষ মন্ত্রীকেও নিয়োগ দেওয়া হয়। তিনি ওটারাম দেওয়াসি। শুধু রাজস্থান নয়, ওটারাম দেওয়াসি ভারতের প্রথম ‘গো কল্যাণমন্ত্রী’।

ভোটের বাজারে রাজস্থানে বিজেপির অন্যতম হাতিয়ার ছিল গরু। দলের অনেক নেতারই ধারণা ছিল, গো-রক্ষা নিয়ে প্রচার চালালেই আর কোন চিন্তা নেই। কিন্তু রাজস্থানের সাধারণ মানুষ যে অতিরিক্ত ‘গো-রাজনীতি’ নিয়ে তিতিবিরক্ত ছিলেন, তা আন্দাজও করতে পারেননি বিজেপির রাজ্য নেতৃত্ব। আর সেই বিরক্তির বহিঃপ্রকাশে হেরে গেলেন রাজস্থানের গোমন্ত্রী ওটারাম দেওয়াসি।

রাজস্থানের সিরোহি আসনের প্রার্থী ছিলেন ওটারাম দেওয়াসি। রাজস্থানের রাজনীতির অন্যতম দাপুটে নেতার বিরুদ্ধে একজন স্বতন্ত্র প্রার্থী লড়েছেন সেখানে,  যার নাম সন্যাম লোধার। আর এই স্বতন্ত্র প্রার্থীর কাছেই এক-দুই হাজার ভোটে নয়, এক্কেবারে ১০ হাজার ভোটের বেশি ব্যবধানের হেরেছেন গো-মন্ত্রী।
ওরটারাম মোট ভোট পেয়েছিলেন ৭১ হাজার ১৯টি। আর তার বিরুদ্ধে অনামী, সাধারণ একজন প্রার্থী সন্যাম লোধা প্রতিদ্বন্দ্বিতা করে পেয়েছেন ৮১ হাজার ২৭২ ভোট।

ওয়ান ইন্ডিয়ার খবর বলছে, একসময়ে রাজস্থান পুলিশের কর্মী ছিলেন ওটারাম। রাজস্থানের পালি জেলার মুন্দারা গ্রামের বাসিন্দা ওটারাম জীবনের বিভিন্ন ধাপ পেরিয়ে রাজস্থানের রাজনীতিতে অন্যতম নাম হয়ে উঠছিলেন। কিন্তু সতন্ত্র প্রার্থীর কাছে মন্ত্রীর এই ‘গো-হার’ রাজস্থান বিজেপি-কে বেশ ভাবাচ্ছে।

কেপি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ