বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬ ।। ৩০ আশ্বিন ১৪৩৩ ।। ৪ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
মক্কায় মসজিদে অনৈতিক কাজ, দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড কার্যকর হাটহাজারীতে আলেম ও তাঁর শাশুড়িকে নিয়ে অভিযোগ ভিত্তিহীন: আল-হাইআতুল উলয়া লন্ডনে আন্তর্জাতিক সম্মাননায় ভূষিত মুফতি তাকি উসমানি ২০২৭ সালের মধ্যে সমন্বিত সড়ক নিরাপত্তা আইন প্রণয়নে সরকার প্রতিজ্ঞাবদ্ধ মাতারবাড়ী গভীর সমুদ্রবন্দর ও বিদ্যুৎকেন্দ্র পরিদর্শনে প্রতিমন্ত্রী জুনায়েদ সাকি সিঙ্গাপুরে এমপি হানজালার সঙ্গে বিকেএম নেতাদের সাক্ষাৎ ১৫ অক্টোবর ২০২৬-এর নামাজের সময়সূচি নিউইয়র্কে পীর সাহেব চরমোনাইকে উষ্ণ অভ্যর্থনা এ সপ্তাহে মসজিদুল হারামের খতিব জুহানি, মসজিদে নববীতে হুযাইফি ইয়েমেনে হুতি বিদ্রোহীদের হামলায় ৫ হাজারের বেশি মসজিদ ক্ষতিগ্রস্ত!

ব্রাজিলের গির্জায় গুলি করে চারজনকে হত্যা

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: ব্রাজিলের একটি গির্জায় এক বন্দুকধারী হামলা চালিয়েছে। এতে নিহত হয়েছেন চারজন। হামলাকাকরী নিজেও আত্মহত্যা করেছেন।

আন্তর্জাতিক গণমাধ্যমের খবরে জানা যায়, দেশটির সানপাওলের কাছে একটি ক্যাথলিক গির্জায় স্থানীয় সময় দুপুরে ওই গোলাগুলির ঘটনা ঘটেছে।

এ ঘটনায় আহত হয়েছেন আরও বেশ কয়েকজন। তাদেরকে চিকিৎসা দেয়া হচ্ছে।

পুলিশ জানিয়েছে, বন্দুকধারী দুপুরে হঠাৎ করে গির্জায় প্রবেশ করে প্রার্থনারতদের ওপর নির্বিচারে গুলিবর্ষণ করতে থাকেন। এতে ঘটনাস্থলেই চারজনের মৃত্যু হয় এবং আরও কয়েকজন আহত হন। পরে ওই হামলাকারী নিজের অস্ত্র দিয়েই আত্মহত্যা করেন।

তবে কী কারণে ওই হামলা চালানো হয়েছে তা এখনও পরিষ্কার নয়। পুলিশ এ ঘটনার তদন্ত করছে।

উল্লেখ্য, ২০১৫ সালে ব্রাজিলের দক্ষিণাঞ্চলীয় বেলো হরিজোনতে শহরে একটি স্কুলে ঢুকে এক বন্দুকধারী নির্বিচারে গুলিবর্ষণ করলে ঘটনাস্থলেই এক ছাত্র নিহত হয় এবং বেশ কয়েকজন আহত হন।

আরআর