বৃহস্পতিবার, ০২ জুলাই ২০২৬ ।। ১৮ আষাঢ় ১৪৩৩ ।। ১৭ মহর্‌রম ১৪৪৮

শিরোনাম :
‘পবিত্র কালেমার অবমাননা ও ভূরাজনৈতিক বিভ্রান্তি এড়াতে সচেতন হোন’  ‘বিশুদ্ধ আকিদা ছাড়া ব্যক্তি, সমাজ ও রাষ্ট্রের কল্যাণ সম্ভব নয়’ তুরস্ক ও মিশরে যাচ্ছেন মাওলানা মাহফুজুল হকসহ ‘টিম হাফেজ্জী’ সংস্কার ও বিচারের দাবি অপূর্ণ থাকা জুলাইয়ের সঙ্গে গাদ্দারি: পীর সাহেব চরমোনাই হাম উপসর্গে আরও ৫ শিশুর মৃত্যু, আক্রান্ত ১১১৯ মোহাম্মদপুরে নূরানী বোর্ডের ষান্মাসিক জোড় অনুষ্ঠিত  প্রথম দিনেই চট্টগ্রাম বোর্ডে অনুপস্থিত ১ হাজার ৩৪০ পরীক্ষার্থী ভেনেজুয়েলায় ভূমিকম্পে নিহত বেড়ে ২,২৯৫, ক্ষতি ৬৭০ কোটি ডলারের বেশি ফিলিস্তিনি শিক্ষার্থীদের জন্য অন-অ্যারাইভাল ভিসা কামনা রাষ্ট্রদূতের জুলাই-আগস্টে ডেঙ্গুর ভয়াবহতা নিয়ে যে তথ্য দিলেন স্বাস্থ্যমন্ত্রী

হাসনা হেনার মুক্তির দাবিতে তৃতীয় দিনের মতো শিক্ষার্থীদের বিক্ষোভ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: হাসনা হেনার মুক্তির দাবিতে তৃতীয় দিনের মতো বিক্ষোভ করছেন ভিকারুননিসা নূন স্কুল অ্যান্ড কলেজের শিক্ষার্থীরা। রবিবার (৯ ডিসেম্বর) সকাল ৮টা থেকে বেইলি রোডে প্রতিষ্ঠানটির ১ নম্বর গেটের সামনে শিক্ষার্থীরা বিক্ষোভ করছেন।

এ ব্যাপারে আন্দোলনকারী শিক্ষার্থী লামিয়া আক্তার বলেন, ‘অরিত্রী অধিকারীর মৃত্যুর ঘটনায় দোষীরা শাস্তির মুখোমুখি হোক, আমরাও চাই। কিন্তু একজন নিরপরাধ শিক্ষক কারাগারে থাকতে পারেন না। তাই তার মুক্তির দাবিতে আমরা আন্দোলন করছি।’ ঘটনার সুষ্ঠু তদন্ত দাবি করেন এ শিক্ষার্থী।

নকলের অভিযোগে ‘অভিভাবককে ডেকে অপমান করা’য় গত সোমবার দুপুরে আত্মহত্যা করেন ভিকারুননিসা নূন স্কুল অ্যান্ড কলেজের নবম শ্রেণির ছাত্রী অরিত্রী অধিকারী। এ ঘটনায় রাতেই ‘আত্মহত্যার প্ররোচণাকারী’ হিসেবে ভিকারুননিসার তিন শিক্ষকের বিরুদ্ধে মামলা করেন অরিত্রীর বাবা।

পরে ভিকারুননিসার ভারপ্রাপ্ত অধ্যক্ষসহ তিন শিক্ষককে সাময়িক বরখাস্ত ও তাদের এমপিও বাতিল করে শিক্ষা মন্ত্রণালয়। গত বুধবার মধ্যরাতে শিক্ষিকা হাসনা হেনাকে উত্তরার একটি হোটেল থেকে গ্রেফতার করে পুলিশ।
কেপি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ