বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬ ।। ৩০ আশ্বিন ১৪৩৩ ।। ৪ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
মক্কায় মসজিদে অনৈতিক কাজ, দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড কার্যকর হাটহাজারীতে আলেম ও তাঁর শাশুড়িকে নিয়ে অভিযোগ ভিত্তিহীন: আল-হাইআতুল উলয়া লন্ডনে আন্তর্জাতিক সম্মাননায় ভূষিত মুফতি তাকি উসমানি ২০২৭ সালের মধ্যে সমন্বিত সড়ক নিরাপত্তা আইন প্রণয়নে সরকার প্রতিজ্ঞাবদ্ধ মাতারবাড়ী গভীর সমুদ্রবন্দর ও বিদ্যুৎকেন্দ্র পরিদর্শনে প্রতিমন্ত্রী জুনায়েদ সাকি সিঙ্গাপুরে এমপি হানজালার সঙ্গে বিকেএম নেতাদের সাক্ষাৎ ১৫ অক্টোবর ২০২৬-এর নামাজের সময়সূচি নিউইয়র্কে পীর সাহেব চরমোনাইকে উষ্ণ অভ্যর্থনা এ সপ্তাহে মসজিদুল হারামের খতিব জুহানি, মসজিদে নববীতে হুযাইফি ইয়েমেনে হুতি বিদ্রোহীদের হামলায় ৫ হাজারের বেশি মসজিদ ক্ষতিগ্রস্ত!

বিএনপি থেকে দুই জমিয়ত পেলো ৪ আসন

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

হামিম আরিফ: ২০ দলীয় জোটের অন্যতম শরিক দল জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশ (দুই অংশ) ৪ টি আসন পেয়েছে। তবে আরও দুটি আসনে যৌথভাবে দলটির দুইজন প্রার্থী নির্বাচনে অংশ নেবেন।

জানা যায়, জমিয়তে ওলামায়ে ইসলাম (শায়খ মুমিন) অংশের তিন প্রার্থী চূড়ান্ত মনোনয়ন পেয়েছেন। এর হলেন,

অ্যাডভোকেট শাহীনুর পাশা চৌধুরী সুনামগঞ্জ-৩, মাওলানা উবায়দুল্লাহ ফারুক সিলেট ৫ এবং  মাওলানা মনির হোসেন কাসেমী নারায়ণগঞ্জ- ৪।

শনিবার রাত সোয়া ৯ টায় জমিয়তের যুগ্ম মহাসচিব মাওলানা শাহীনুর পাশা চৌধুরী আওয়ার ইসলামকে এ খবর নিশ্চিত করেন।

এদিকে জমিয়তে উলামায়ে ইসলামে অপর অংশের সভাপতি মুফতি মোহাম্মদ ওয়াক্কাছ পেয়েছে যশোর-৫ আসন। এ অংশকে ১ টি আসনই দিয়েছে বিএনপি।

জমিয়তে উলামায়ে ইসলাকে ৩ টি আসন দেয়া হলেও দলের প্রতীকে আরও দুজন ধানের শীষের সঙ্গে যৌথভাবে নির্বাচনে অংশ নেবেন।

আসন দুটি হলো, ব্রাহ্মণবাড়িয়া-২ মাওলানা জুনায়েদ আল হাবিব ও নিলফামারী-১ মাওলানা মঞ্জুরুল ইসলাম আফেন্দি। তারা খেজুর গাছ প্রতীকে নির্বাচন করবেন।

মাওলানা শাহীনুর পাশা বলেন, এর আগের নির্বাচনে জামায়াতে ইসলামী এভাবে বিএনপির শরীক থেকে ৭ টি আসনে ওপেন নির্বাচন করেছিল।

বিএনপির কাছে ঐক্যফ্রন্ট পেলো ১৯ আসন

আরআর