শুক্রবার, ১৭ জুলাই ২০২৬ ।। ১ শ্রাবণ ১৪৩৩ ।। ৩ সফর ১৪৪৮

শিরোনাম :
গাজীপুরে আগুনে পুড়ে ছাই ১১ বসতঘর হবিগঞ্জে তিন মোটরসাইকেলের সংঘর্ষে নিহত ৩, আহত ২ আগামীকাল বায়তুল মোকাররমে জুমা-পূর্ব আলোচনা করবেন আল্লামা সাজ্জাদ নোমানী বন্যাদুর্গতদের জন্য জুলাইয়ে ক্ষুদ্রঋণের কিস্তি আদায় বন্ধের উদ্যোগ হরমুজের পর লোহিত সাগরও বন্ধের হুমকি ইরানের তফসিল ঘোষণার ৭ দিনের মধ্যে ভোটকেন্দ্রের তালিকা প্রেরণের নির্দেশ ইসির ‘জুলাই গণঅভ্যুত্থানে ইসলামী আন্দোলনের অবদানকে স্বীকৃতি দিতে হবে’  ডেঙ্গুতে গত ২৪ ঘণ্টায় আরও ২ জনের মৃত্যু, হাসপাতালে ৩০৬ জুলাই শহীদদের স্মরণে বায়তুল মোকাররমে বিশেষ দোয়া প্রধানমন্ত্রীর সঙ্গে ক্ষুদ্র নৃগোষ্ঠীর প্রতিনিধিদলের সাক্ষাৎ

গুলশানে বাসচাপায় স্কুল ছাত্রী নিহত, বাবা ভাই আহত

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: রাজধানী ঢাকার গুলশানে শাহজাদপুর এলাকায় যাত্রীবাহী বাসের চাপায় ইশরা জাহান স্নেহা (১৫) নামে এক স্কুল ছাত্রী নিহত হয়েছে বলে খবর পাওয়া গেছে।

এ ঘটনায় তার বাবা শাহজাহান ও ভাই শাহেদ আহত হয়েছেন। আজ শনিবার সন্ধ্যা ৭টার দিকে ঘটনাটি ঘটে। মুমূর্ষু অবস্থায় স্নেহাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক সাড়ে ৮টায় তাকে মৃত ঘোষণা করে।

গুলশান থানার উপ-পরিদর্শক (এসআই) গোলাম মোস্তফা জানায়, সন্ধ্যায় ছেলে-মেয়েকে নিয়ে বাবা মোটরসাইকেল যাচ্ছিলেন। এসময় যাত্রীবাহী ৬ নম্বরের একটি বাস তাদের চাপা দেয়। পরে তিনজনই মোটরসাইকেল থেকে ছিটকে রাস্তায় পড়ে যায়। পরে স্নেহাকে উদ্ধার করে ঢামেক হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষনা করে।

সূত্র মতে জানা যায়, তারা বনশ্রীর ২ নম্বর রোডের ৩৪ নম্বর বাসায় থাকে। স্নেহা বনশ্রী ন্যাশনাল আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজের সপ্তম শ্রেণিতে পড়ত। রাতে খিলগাঁওয়ের বাসা থেকে গ্রামের বাড়ি গাজীপুরে যাচ্ছিল তারা।

ঘটনার পরপরই জনতা বাসটি ভাঙচুর করে। পরে বাস জব্দ করে থানায় নিয়ে যাওয়া হয়, বাস চালককে আটক করা হয়েছে। মৃতদেহ ময়নাতদন্তের জন্য মর্গে রাখা হয়েছে। আহত শাহজাহান ও ছেলে শাহেদকে ইউনাইটেড হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় রাখা হয়েছে।


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ