বৃহস্পতিবার, ০২ জুলাই ২০২৬ ।। ১৮ আষাঢ় ১৪৩৩ ।। ১৭ মহর্‌রম ১৪৪৮

শিরোনাম :
জুলাই জোটের সভাপতি মাবরুরুল হক, সাধারণ সম্পাদক জামিল সিদ্দিকী ‘পবিত্র কালেমার অবমাননা ও ভূরাজনৈতিক বিভ্রান্তি এড়াতে সচেতন হোন’  ‘বিশুদ্ধ আকিদা ছাড়া ব্যক্তি, সমাজ ও রাষ্ট্রের কল্যাণ সম্ভব নয়’ তুরস্ক ও মিশরে যাচ্ছেন মাওলানা মাহফুজুল হকসহ ‘টিম হাফেজ্জী’ সংস্কার ও বিচারের দাবি অপূর্ণ থাকা জুলাইয়ের সঙ্গে গাদ্দারি: পীর সাহেব চরমোনাই হাম উপসর্গে আরও ৫ শিশুর মৃত্যু, আক্রান্ত ১১১৯ মোহাম্মদপুরে নূরানী বোর্ডের ষান্মাসিক জোড় অনুষ্ঠিত  প্রথম দিনেই চট্টগ্রাম বোর্ডে অনুপস্থিত ১ হাজার ৩৪০ পরীক্ষার্থী ভেনেজুয়েলায় ভূমিকম্পে নিহত বেড়ে ২,২৯৫, ক্ষতি ৬৭০ কোটি ডলারের বেশি ফিলিস্তিনি শিক্ষার্থীদের জন্য অন-অ্যারাইভাল ভিসা কামনা রাষ্ট্রদূতের

ঢাকায় ছাত্রলীগের ওয়ার্ড সভাপতিকে কুপিয়ে হত্যা

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: রাজধানীর মহাখালীতে ছাত্রলীগের ১৯ নম্বর ওয়ার্ড (বনানী) সভাপতি রাকিব হাসানকে (২৭) কুপিয়ে হত্যা করা হয়েছে।

বৃহস্পতিবার রাত ১২টার দিকে দুর্বৃত্তরা এ ঘটনা ঘটায়। অচেতন অবস্থায় তাকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নেয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

বনানী থানার পরিদর্শক (অপারেশন) সায়হান ওলিউল্লা বলেন, ছাত্রলীগের সভাপতি রাকিবকে হত্যা করা হয়েছে। আমরা খবর পেয়ে ঘটনাস্থলে সঙ্গে সঙ্গে পুলিশ পাঠিয়েছি। তারা রহস্য উদঘাটনের চেষ্টা করছে।

জানা যায়, রাকিবকে কোপিয়ে ফেলে রাখার পর নাসির নামে এক যুবক তাকে ঢামেকে নিয়ে আসেন।

নাসির সাংবাদিকদের বলেন, আমার বাসা মহাখালী টিঅ্যান্ডটি কলোনি মসজিদের পেছনে। রাকিবকে রক্তাক্ত অবস্থায় উদ্ধার করে দ্রুত হাসপাতালে নিয়ে যাই। তবে তার আগেই তিনি মারা যান।

রাকিবের মরদেহ ময়নাতদন্তের জন্য ঢামেকের জরুরি বিভাগের মর্গে রাখা হয়েছে।

‘নববী আদর্শ লালন করলে নিজেকে ছোট মনে করতে হবে’

এআর


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ