সোমবার, ২২ জুন ২০২৬ ।। ৮ আষাঢ় ১৪৩৩ ।। ৭ মহর্‌রম ১৪৪৮

শিরোনাম :
দাওয়াতি মজলিস ও যোগদান অনুষ্ঠান সফল করতে বিকেএমের প্রস্তুতি সভা ভারতজুড়ে আন্দোলনের ঘোষণা অল ইন্ডিয়া মুসলিম পার্সোনাল ল’ বোর্ডের শাহজালালের (রহ.) মাজারে প্রথমবার প্রকাশ্যে গোনা হচ্ছে দানের অর্থ মালয়েশিয়া সফর শেষে চীনের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান এনআইডি সংশোধন নিয়ম পরিবর্তনে কমিটি গঠন ইসির মালয়েশিয়ার প্রধানমন্ত্রীকে সস্ত্রীক বাংলাদেশ সফরের আমন্ত্রণ নিষিদ্ধ আ. লীগের নাশকতার আশঙ্কায় ঢাকাসহ ৬ জেলায় সেনা মোতায়েনের নির্দেশ ‘উপকূলীয় দেশ হিসেবে সমুদ্র খাতে আরও মনোযোগী হতে হবে’  ইসলামী ছাত্র আন্দোলন বরিশাল মহানগরের তৃণমূল প্রতিনিধি সভা অনুষ্ঠিত সড়ক দুর্ঘটনায় আহত নেতার শয্যাপাশে এমপি মুফতি মুহাম্মাদুল্লাহ

‘নির্বাচন সুষ্ঠু হওয়ার সম্ভাবনা এখনো দেখা যাচ্ছে না’

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: ইসলামী আন্দোলন বাংলাদেশের প্রেসিডিয়াম সদস্য মাওলানা সৈয়দ মোসাদ্দেক বিল্লাহ আল মাদানী বলেন, একাদশ জাতীয় সংসদ নির্বাচন সুষ্ঠু হবার কোন সম্ভাবনা এখনো দেখা যাচ্ছে না, বরং ক্ষমতাসীনদের পাতানো একটি নির্বাচন আয়োজনের আশঙ্কা করছি। নির্বাচনের সুষ্ঠু পরিবেশ তৈরিতে ইসি ব্যর্থ হয়েছে।

ইসলামী আন্দোলন বাংলাদেশ মনোনীত ঢাকা-০৪ আসনের প্রার্থী ও দলের প্রেসিডিয়াম সদস্য মাওলানা সৈয়দ মোসাদ্দেক বিল্লাহ আল মাদানী আজ ২৫ নভেম্বর মনোনয়নপত্র জমা দেয়ার পর এসব কথা বলেন।

তিনি আরো বলেন, নির্বাচনের আচরণবিধি অমান্য করে আওয়ামী লীগের প্রার্থীরা নিজ নিজ এলাকায় এখনো জোর প্রচারণা চালাচ্ছেন। এ ব্যাপারে নির্বাচন কমিশন কোনো পদক্ষেপ নিচ্ছে না। অথচ খোঁড়া অজুহাত দেখিয়ে ওয়াজ মাহফিল বন্ধের সিদ্ধান্ত মুসলিম জনতার হৃদয়ে আঘাত হেনেছে।

তিনি বলেন, লেভেল প্লেয়িং ফিল্ড তৈরির কথা বলা হলেও সেটি মূলত একটি স্লোগান মাত্র। ভোটের আগেই জনগণের কাছে একথা স্পষ্ট হচ্ছে আসন্ন একাদশ জাতীয় সংসদ নির্বাচনও ৫ জানুয়ারি ২০১৪ এর মতো প্রহসনের নির্বাচন হতে চলেছে।

সৈয়দ মুসাদ্দেক বিল্লাহ আল মাদানী ছাড়াও আজ ঢাকা-০৫ আসনের প্রার্থী আলহাজ্ব আলতাফ হোসেন, ঢাকা-০৬ আসনের প্রার্থী হাজী মোঃ মানোয়ার খান, ঢাকা-০৭ আসনের প্রার্থী আলহাজ্ব আব্দুর রহমান, ঢাকা-০৮ আসনের প্রার্থী বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব আবুল কাশেম, ঢাকা-০৯ আসনের প্রার্থী এ্যাড. মো. মানিক মিয়া, ঢাকা-১০ আসনের প্রার্থী আলহাজ্ব আব্দুল আউয়াল সংশ্লিষ্ট সহকারী রিটার্নিং অফিসারের নিকট মনোনয়ন পত্র দাখিল করেন।

উল্লেখ্য, একাদশ জাতীয় সংসদ নির্বাচনে ইসলামী আন্দোলন বাংলাদেশ ৩০০ আসনে প্রার্থী চূড়ান্ত করেছে। যারা হাতপাখা প্রর্তীক নিয়ে ভোটের ময়দানে অবর্তীণ হয়েছে।

হাতিয়ার দুঃখী মানুষের মুখে হাসি ফোটাতে চান মাওলানা সফিউল্লাহ

আরআর


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ