বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬ ।। ৩০ আশ্বিন ১৪৩৩ ।। ৪ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
হাটহাজারীতে আলেম ও তাঁর শাশুড়িকে নিয়ে অভিযোগ ভিত্তিহীন: আল-হাইআতুল উলয়া লন্ডনে আন্তর্জাতিক সম্মাননায় ভূষিত মুফতি তাকি উসমানি ২০২৭ সালের মধ্যে সমন্বিত সড়ক নিরাপত্তা আইন প্রণয়নে সরকার প্রতিজ্ঞাবদ্ধ মাতারবাড়ী গভীর সমুদ্রবন্দর ও বিদ্যুৎকেন্দ্র পরিদর্শনে প্রতিমন্ত্রী জুনায়েদ সাকি সিঙ্গাপুরে এমপি হানজালার সঙ্গে বিকেএম নেতাদের সাক্ষাৎ ১৫ অক্টোবর ২০২৬-এর নামাজের সময়সূচি নিউইয়র্কে পীর সাহেব চরমোনাইকে উষ্ণ অভ্যর্থনা এ সপ্তাহে মসজিদুল হারামের খতিব জুহানি, মসজিদে নববীতে হুযাইফি ইয়েমেনে হুতি বিদ্রোহীদের হামলায় ৫ হাজারের বেশি মসজিদ ক্ষতিগ্রস্ত! ইসলামী আন্দোলনের বায়তুল মাল মাসে এক লাখ টাকার কুপন সংগ্রহ

সুষ্ঠু নির্বাচনের পথে ইসিই বাধা: খেলাফত আন্দোলন

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: বাংলাদেশ খেলাফত আন্দোলনের আমীর মাওলানা শাহ্ আতাউল্লাহ ইবনে হাফেজ্জী হুজুর বলেছেন, দেশের সকল জনগণ ও রাজনৈতিক দলগুলোর বহু দিনের প্রত্যাশা আগামী জাতীয় সংসদ নির্বাচন হবে সকল দলর অংশগ্রহণে একটি অবাধ, সুষ্ঠু ও বর্তিকমুক্ত নির্বাচন।

কিন্তু এখনো সে পরিবেশ সৃষ্টি হয়নি। উপরন্তু নির্বাচন কমিশন কর্তৃক তরিঘরি করে তফসিল ঘোষণা জাতিকে হতাশ করেছে। নির্বাচন কমিশনের এ ঘোষণা রাজনৈতিক দলগুলোর বহু প্রার্থীর নির্বাচনে অংশ গ্রহণ প্রায় অনিশ্চিত হয়ে পরেছে।

নির্বাচন পেছানোর দাবি জানিয়ে তিনি বলেন, দেশে একটি অবাধ ও সুষ্ঠু নির্বাচন দিয়ে স্বাভাবিক পরিবেশ সৃষ্টি করা সরকারের দায়িত্ব।

তিনি আরো বলেন, প্রার্থীদের সিডি (ভোটার তালিকা) সংগ্রহে বাধ্য করে নির্বাচন কমিশন প্রার্থীদের নির্বাচনে অংশ গ্রহণ বাধাগ্রস্থ করছে। নবম জাতীয় সংসদ নির্বাচন পর্যন্ত তা বাধ্যতা মূলক ছিল না। তিনি এ আইন বাতিল করার দাবি জানান।

আজ রবিবার সকালে আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে বাংলাদেশ খেলাফত আন্দোলনের প্রার্থীদের সাক্ষাৎকার অনুষ্ঠানে সভাপতির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

সভায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, খেলাফত আন্দোলনের মহাসচিব মাওলানা হাবিবুল্লাহ মিয়াজী, মাওলানা মুজিবুর রহমান হামিদী, আলহাজ আনিসুর রহমান জিন্নাহ, মাওলানা আব্দুল মান্নান, মুফতী সুলতান মহিউদ্দিন, মাওলানা সানাউল্লাহ, মাওলানা ফিরোজ আশরাফী, আলহাজ্জ আব্দুর রকিব, হাফিজুর রহমান সরদার, সৈয়দ খালেকুজ্জামান মোস্তফা, ডাঃ মাওলানা আব্দুল কুদ্দুস প্রমুখ।

সভায় বক্তারা বলেন, ইসলামী শাসন প্রতিষ্ঠা হলে সকল সমস্যার সমাধান হবে। জনগণ তাদের সকল অধিকার ফিরে পাবে। জনগণের ভোটাধিকার প্রতিষ্ঠার জন্য নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচনের দাবি জানান তারা।

ইসলামি দলগুলো কোথায় কিভাবে নির্বাচনে যাচ্ছে?