বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬ ।। ৩০ আশ্বিন ১৪৩৩ ।। ৪ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
২০২৭ সালের মধ্যে সমন্বিত সড়ক নিরাপত্তা আইন প্রণয়নে সরকার প্রতিজ্ঞাবদ্ধ মাতারবাড়ী গভীর সমুদ্রবন্দর ও বিদ্যুৎকেন্দ্র পরিদর্শনে প্রতিমন্ত্রী জুনায়েদ সাকি সিঙ্গাপুরে এমপি হানজালার সঙ্গে বিকেএম নেতাদের সাক্ষাৎ ১৫ অক্টোবর ২০২৬-এর নামাজের সময়সূচি নিউইয়র্কে পীর সাহেব চরমোনাইকে উষ্ণ অভ্যর্থনা এ সপ্তাহে মসজিদুল হারামের খতিব জুহানি, মসজিদে নববীতে হুযাইফি ইয়েমেনে হুতি বিদ্রোহীদের হামলায় ৫ হাজারের বেশি মসজিদ ক্ষতিগ্রস্ত! ইসলামী আন্দোলনের বায়তুল মাল মাসে এক লাখ টাকার কুপন সংগ্রহ বিড়াল কেনা-বেচা ও লালন-পালনের শরয়ি বিধান পরিবারকে আর্থিক সুরক্ষা দিতে গিয়ে সুদের ফাঁদে পড়ছেন না তো? 

সরকার খালেদা জিয়াকে নির্বাচনের বাইরে রাখতে চায়: মোশাররফ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন বলেন, সরকার আগামীতে যে নির্বাচন করতে চাচ্ছে সেখানে খালেদা জিয়া এবং বিএনপিকে নির্বাচনের বাইরে রাখতে চায়।

তিনি বলেন, ‘খালেদা জিয়ার মুক্তি, জাতীয় ঐক্যফ্রন্টের যে ৭ দফা দাবি তা মেনে নিয়ে এদেশে একটি অংশগ্রহণমূলক সুষ্ঠু নির্বাচন চাই।’

আজ বুধবার জাতীয় প্রেস ক্লাবে সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার সাজা বাড়ানোর প্রতিবাদে অনুষ্ঠিত মানববন্ধনে এ মন্তব্য করেন খন্দকার মোশাররফ।

এ সময় সরকারকে হুঁশিয়ারি দিয়ে তিনি বলেন, ‘আর যদি ৭ দফা দাবি মেনে না নেওয়া হয় তাহলে দেশে যে অরাজকতা, অনিশ্চয়তার সৃষ্টি হবে তার জন্য সরকারকেই দায়-দায়িত্ব নিতে হবে।’

দশম জাতীয় সংসদ নির্বাচনের প্রসঙ্গ তুলে এনে বিএনপির স্থায়ী কমিটির এই সদস্য বলেন, ‘যখন বেগম খালেদা জিয়া ও ২০-দলীয় জোট বয়কট করেছিল, তার জন্য সেই নির্বাচন হয় নাই।

বেগম জিয়া ও ২০ দলের অংশগ্রহণ ছাড়া আগামী নির্বাচনও অংশগ্রহণমূলক হবে না, এদেশের মানুষ হতে দেবে না। তাই গণতন্ত্রের মাতা খালেদা জিয়াকে মুক্ত করে এবং মুক্ত খালেদা জিয়াকে নিয়ে আগামী নির্বাচনে যেতে চাই। এদেশে জনগণের সরকার প্রতিষ্ঠা করতে চাই।’

মানববন্ধনে সভাপতিত্ব করেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এতে অন্যান্যদের মধ্যে আরও উপস্থিত ছিলেন- স্থায়ী কমিটির সদস্য ড. আব্দুল মঈন খানসহ আরো অনেকে।

প্রধানমন্ত্রীর সঙ্গে সংলাপে বসবেন ঐক্যফ্রন্টের ১৬ নেতা

-এটি