শনিবার, ১৮ জুলাই ২০২৬ ।। ৩ শ্রাবণ ১৪৩৩ ।। ৪ সফর ১৪৪৮

শিরোনাম :
১০০ রাকাত নামাজ পড়িয়েও ‘হেদায়েত’ করা গেল না তাকে! জমিয়তের খাস কমিটির বৈঠক, ত্রাণ ফান্ডে সহযোগিতার আহ্বান ‘ইসলামি গবেষণাকে আন্তর্জাতিক মানে উন্নীত করতে হবে’ ইসলামী আন্দোলনের লালমনিরহাট জেলা সম্মেলন অনুষ্ঠিত ‘জুলাই চেতনার কথা বলে ক্যাম্পাসে সন্ত্রাস চালানো দ্বিচারিতা’ বন্যা দুর্গতদের পাশে আলেম, ইসলামি সংগঠন ও দাতব্য প্রতিষ্ঠানগুলো ইমামুল হিন্দের নামে প্রতিষ্ঠিত বিশ্ববিদ্যালয় ধ্বংস অন্যায়: মাওলানা আরশাদ মাদানী ‘আল-মুঈন ত্রাণ তহবিলে’ উদারহস্তে সহযোগিতার আহ্বান হাটহাজারীর মুহতামিমের ঢাকায় ‘ইমামুল হিন্দ শাহ ওয়ালিউল্লাহ দেহলভী (রহ.) কনফারেন্স’ অনুষ্ঠিত দুই দশক পর কলকাতায় ফিরছেন তসলিমা, মাওলানা সিদ্দিকুল্লা চৌধুরীর কড়া প্রতিক্রিয়া

সিরিয়ায় রুশ হামলায় এ পর্যন্ত নিহত ৮৮ হাজার

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: রাশিয়া-সিরিয়ার যুদ্ধে  রাশিয়ার বিমান হামলায় এ পর্যন্ত প্রায় ৮৮ হাজার জন নিহত হয়েছে বলে জানায় রুশ প্রতিরক্ষামন্ত্রী সের্গেই শোইগু ।

সিরিয়া সরকারের আনুষ্ঠানিক অনুরোধে ২০১৫ সালের ৩০ সেপ্টেম্বর থেকে রাশিয়া সিরিয়ায় তাকফিরি এর বিরুদ্ধে বিমান হামলা চালিয়ে আসছে।

সের্গেই শোইগু জানান, এ পর্যন্ত ৮৭ হাজার ৫০০ জন নিহত, ১,৪১১টি ঘাঁটি ধ্বংসসহ সিরিয়ার শতকরা ৯৫ ভাগ ভূখণ্ড মুক্ত করা হয়েছে।

আজ (শনিবার) সিঙ্গাপুরে আসিয়ানভুক্ত দেশগুলোর প্রতিরক্ষামন্ত্রীদের সম্মেলনে তিনি এ তথ্য জানান।

এর আগে, গত আগস্ট মাসে রুশ প্রতিরক্ষামন্ত্রী জানিয়েছিলেন, সিরিয়া অভিযানে এ পর্যন্ত রাশিয়ার ৬৩ হাজার ১২ জন সেনা অংশ নিয়েছে।

এর মধ্যে ২৫ হাজার ৭৩৮ জন র‍্যাংকধারী অফিসার, ৪৩৪ জন জেনারেল এবং ৪,৩৪৯ জন আর্টিলারি ও রকেট বিশেষজ্ঞ ছিলেন।

রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছিল, সিরিয়া যুদ্ধে অংশ নেয়ার মাধ্যমে রাশিয়ান সেনারা যুদ্ধের বাস্তব অভিজ্ঞতা অর্জন করেছে।

এ সময়ের মধ্যে রাশিয়া জঙ্গিবিমান, ভূমি থেকে আকাশে নিক্ষেপযোগ্য ক্ষেপণাস্ত্র ও ক্রুজ ক্ষেপণাস্ত্রসহ ২৩১ ধরনের আধুনিক অস্ত্রের পরীক্ষা চালিয়েছে।

সূত্র: সিএনএন

আরো পড়ুন- আফগানিস্তানে চলছে নির্বাচন: নিহত ১০ প্রার্থী 


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ