শুক্রবার, ০৩ জুলাই ২০২৬ ।। ১৯ আষাঢ় ১৪৩৩ ।। ১৮ মহর্‌রম ১৪৪৮

শিরোনাম :
দেশের ৮ অঞ্চলে ৬০ কিলোমিটার বেগে ঝড়বৃষ্টির সম্ভাবনা ফিলিস্তিনি রাষ্ট্রদূতের মধ্যাহ্নভোজে ইসলামী আন্দোলনের নেতারা দক্ষিণখানে জমিয়তের ২১ সদস্যের আহ্বায়ক কমিটি গঠন সংবিধান সংস্কারে পৃথক সংসদ অধিবেশন আহ্বানের দাবি খেলাফত মজলিসের ‘বারবার নাগরিকত্ব প্রমাণে বাধ্য করা সংবিধান ও গণতন্ত্রের ওপর আঘাত’ সুষ্ঠুভাবে সম্পন্ন হলো ফিরতি হজ ফ্লাইট  কাল হারামাইনে জুমার খুতবা দেবেন যাঁরা ফের বিনা প্রতিদ্বন্দ্বিতায় পাকিস্তান বেফাকের সভাপতি হলেন মুফতি তাকী উসমানী জুলাই জোটের সভাপতি মাবরুরুল হক, সাধারণ সম্পাদক জামিল সিদ্দিকী ‘পবিত্র কালেমার অবমাননা ও ভূরাজনৈতিক বিভ্রান্তি এড়াতে সচেতন হোন’ 

ডা. জাফরুল্লাহর বিরুদ্ধে চাঁদাবাজি, ভাঙচুর ও জমি দখল মামলা

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: গণস্বাস্থ্য কেন্দ্রের প্রতিষ্ঠাতা ও ট্রাস্টি ডা. জাফরুল্লাহ চৌধুরীর বিরুদ্ধে চাঁদাবাজির অভিযোগে মামলা হয়েছে।

শুক্রবার রাতে হাসান ইমাম নামে আশুলিয়ার এক বাসিন্দা ওই মামলা দায়ের করেন।

জানা যায়, ডা জাফরুল্লাহর বিরুদ্ধে মামলায় চাঁদাবাজি, ভাঙচুর, জমি দখল ও সাইনবোর্ড চুরির অভিযোগ আনা হয়েছে। এতে ডা. জাফরুল্লাহসহ তিনজনের নাম উল্লেখ করে অজ্ঞাত আরো ৩০ জনকে আসামি করা হয়েছে।

এর আগে গত ১৫ অক্টোবর এক কোটি টাকা চাঁদা দাবির অভিযোগ এনে আশুলিয়া থানায় একটি মামলা দায়ের করা হয়। ওই মামলায় জাফরুল্লাহসহ চারজনকে আসামি করা হয়।

আশুলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রিজাউল হক ডা. জাফরুল্লাহর বিরুদ্ধে দায়ের করা মামলার বিষয়টি স্বীকার করেছেন।

গত ৯ অক্টোবর একটি বেসরকারি টেলিভিশনের টকশো অনুষ্ঠানে বাংলাদেশ সেনাবাহিনীর প্রধানের বিরুদ্ধে মিথ্যা, ভিত্তিহীন ও উদ্দেশ্যপ্রণোদিত বক্তব্য দেয়ার অভিযোগে ডা. জাফরুল্লাহ চৌধুরীর বিরুদ্ধে গত ১১ অক্টোবর সেনা সদরের পক্ষ থেকে একটি জিডি করা হয়। সেনা সদর দপ্তরের আইন বিষয়ক উইংয়ের মেজর এম রকিবুল আলম ওই জিডি করেন।

গত ১৪ অক্টোবর জিডিটি স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে পাঠানো হলে এটি রাষ্ট্রদ্রোহ মামলা হিসেবে গ্রহণ করে তদন্তের জন্য পুলিশের গোয়েন্দা বিভাগে (ডিবি) স্থানান্তর করা হয়।

ডা. জাফরুল্লাহর বক্তব্য বিষয়ে সেনা কর্মকর্তার জিডি

-আরআর


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ