বৃহস্পতিবার, ১৬ জুলাই ২০২৬ ।। ১ শ্রাবণ ১৪৩৩ ।। ২ সফর ১৪৪৮

শিরোনাম :
আগামীকাল বায়তুল মোকাররমে জুমা-পূর্ব আলোচনা করবেন আল্লামা সাজ্জাদ নোমানী বন্যাদুর্গতদের জন্য জুলাইয়ে ক্ষুদ্রঋণের কিস্তি আদায় বন্ধের উদ্যোগ হরমুজের পর লোহিত সাগরও বন্ধের হুমকি ইরানের তফসিল ঘোষণার ৭ দিনের মধ্যে ভোটকেন্দ্রের তালিকা প্রেরণের নির্দেশ ইসির ‘জুলাই গণঅভ্যুত্থানে ইসলামী আন্দোলনের অবদানকে স্বীকৃতি দিতে হবে’  ডেঙ্গুতে গত ২৪ ঘণ্টায় আরও ২ জনের মৃত্যু, হাসপাতালে ৩০৬ জুলাই শহীদদের স্মরণে বায়তুল মোকাররমে বিশেষ দোয়া প্রধানমন্ত্রীর সঙ্গে ক্ষুদ্র নৃগোষ্ঠীর প্রতিনিধিদলের সাক্ষাৎ শিশুদের ক্যানসার হাসপাতালের নিকটে আমেরিকার ক্ষেপণাস্ত্র হামলার অভিযোগ ইরানের ‘সংস্কার বাস্তবায়ন না হওয়া আবু সাঈদের রক্তের সঙ্গে বিশ্বাসঘাতকতার শামিল’

ঠাকুরগাঁও সীমান্তে ঝুলছে বাঙ্গালীর লাশ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: ঠাকুরগাঁও সীমান্তে মো. রব্বানী (২৫) নামের এক বাঙ্গালী ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) গুলিতে  নিহত হয়েছেন।এ ঘটনা ঘটে  আনুমানিক ভোর ৪টার দিকে জেলার বালিয়াডাঙ্গী উপজেলার কান্তিভিটা সীমান্তে ।সূত্র: ইউএনবি

এলাকাবাসীর বরাত দিয়ে বিজিবি ঠাকুরগাঁও ৫০ ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল তুহিন মো. মাসুদ জানান, শুক্রবার দিবাগত রাতে মো. রব্বানীসহ সাত-আটজন গরু আনতে কান্তিভিটা সীমান্তের ৩৮৫/৫ নম্বর সীমানা পিলার সংলগ্ন এলাকা দিয়ে ভারতের অভ্যন্তরে প্রবেশ করেন।

সীমান্তের আনুমানিক ৫০০ গজ ওপারে ভারতের হাটখোলা ক্যাম্পের বিএসএফ সদস্যরা তাঁদের লক্ষ্য করে গুলি করলে রব্বানী নিহত হন। বাকিরা পালিয়ে আসতে সক্ষম হন।

বিজিবি’র ঠাকুরগাঁও ৫০ ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল তুহিন মো: মাসুদ ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, তিনি ঘটনা শুনেছেন। এব্যাপারে তিনি আরো অনুসন্ধান করছেন।

আরো পড়ুন- আফগানিস্তানে চলছে নির্বাচন: নিহত ১০ প্রার্থী 


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ