বুধবার, ২২ জুলাই ২০২৬ ।। ৭ শ্রাবণ ১৪৩৩ ।। ৮ সফর ১৪৪৮

শিরোনাম :
‘আবাসন খাতে স্বচ্ছতা ও বিনিয়োগবান্ধব পরিবেশ নিশ্চিত করবে সরকার’  পোশাক শিল্পের উন্নয়নে প্রয়োজনীয় সহযোগিতা দেওয়ার আশ্বাস প্রধানমন্ত্রীর জঙ্গল সলিমপুরে ৬ সড়ক নির্মাণে যুক্ত হচ্ছে সেনাবাহিনী দল থেকে বহিষ্কৃত এমপি নজরুলের আসন শূন্য হওয়া নিয়ে যা জানালো ইসি স্বাস্থ্য অধিদফতরের নতুন পরিচালক ডা. নুরুল ইসলাম বাংলাদেশ খেলাফত যুব মজলিসের পূর্বধলা উপ-শাখা কমিটি পুনর্গঠন খেলাফত মজলিস যুক্তরাজ্য নর্থের নির্বাহী বৈঠক ছবি-ভিডিও প্রচার করে নারীর সম্মানহানি, ইসলাম কী বলে কামরাঙ্গীরচরে জমিয়তে উলামায়ে ইসলামের মতবিনিময় সভা ভিডিওকাণ্ডে এমপি গাজী নজরুল ইসলামকে জামায়াত থেকে বহিষ্কার

বাহরাইনে ভবনধসে বাংলাদেশিসহ আহত ২০

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: বাহরাইনের রাজধানী মানামার কাছে একটি ভবনধসে ২০ জন আহত হয়েছে। ভবনধসের ঘটনায় বেশ কয়েকজন বাংলাদেশিও আহত হয়ে থাকতে পারেন বলে আশঙ্কা করা হচ্ছে। কারণ ওই ভবনটিতে বাংলাদেশিসহ বহু বিদেশি শ্রমিক বসবাস করতেন।

চাকরি আপনাকে খুঁজছে

স্বরাষ্ট্র মন্ত্রণালয় মঙ্গলবার জানিয়েছে, সালমানিয়ায় একটি পুরনো ভবন ধসে পড়েছে। এটি রাজধানী মানামার কাছেই অবস্থিত।

দুইতলা ওই ভবনটিতে বহু বিদেশি শ্রমিক ছিলেন। পুলিশ জানিয়েছে, দুর্ঘটনায় বেশ কয়েকজন মারাত্মক আহত হয়েছেন। দুর্ঘটনার পর পরই সেখানে দমকল বাহিনীর ট্রাক এবং অ্যাম্বুলেন্স নিয়ে ৬০ জন উদ্ধারকর্মী ঘটনাস্থলে পৌঁছায়। আহতদের স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে।

প্রাথমিক তথ্যে জানানো হয়েছে, দুইতলায় একটি গ্যাস সিলিন্ডার বিস্ফোরণের কারণে ভবনটি ধসে পড়েছে। দুর্ঘটনার তদন্ত চলছে।

কওমি মাদরাসা ম্যানেজমেন্ট সফটওয়্যার – বিস্তারিত জানুন

আরো পড়ুন- এক টুকরো বরফে দূর হবে শরীরের নানা সমস্যা

আরএম/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ