বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬ ।। ৩০ আশ্বিন ১৪৩৩ ।। ৪ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
২০২৭ সালের মধ্যে সমন্বিত সড়ক নিরাপত্তা আইন প্রণয়নে সরকার প্রতিজ্ঞাবদ্ধ মাতারবাড়ী গভীর সমুদ্রবন্দর ও বিদ্যুৎকেন্দ্র পরিদর্শনে প্রতিমন্ত্রী জুনায়েদ সাকি সিঙ্গাপুরে এমপি হানজালার সঙ্গে বিকেএম নেতাদের সাক্ষাৎ ১৫ অক্টোবর ২০২৬-এর নামাজের সময়সূচি নিউইয়র্কে পীর সাহেব চরমোনাইকে উষ্ণ অভ্যর্থনা এ সপ্তাহে মসজিদুল হারামের খতিব জুহানি, মসজিদে নববীতে হুযাইফি ইয়েমেনে হুতি বিদ্রোহীদের হামলায় ৫ হাজারের বেশি মসজিদ ক্ষতিগ্রস্ত! ইসলামী আন্দোলনের বায়তুল মাল মাসে এক লাখ টাকার কুপন সংগ্রহ বিড়াল কেনা-বেচা ও লালন-পালনের শরয়ি বিধান পরিবারকে আর্থিক সুরক্ষা দিতে গিয়ে সুদের ফাঁদে পড়ছেন না তো? 

উপকূল ও গ্রামীণ উন্নয়নে ৪৩০০ কোটি টাকা দিচ্ছে বিশ্বব্যাংক

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: বাংলাদেশের উপকূলীয় এলাকা এবং সামুদ্রিক মৎস্য সম্পদ আহরণের উন্নয়ন, বন ব্যবস্থাপনা এবং গ্রামীণ সড়ক উন্নয়ন প্রকল্পে ৫১৫ মিলিয়ন মার্কিন ডলার (৪ হাজার ৩০০ কোটি টাকা) টাকা দিচ্ছে বিশ্বব্যাংক।

এ সংক্রান্ত এক বিলের অনুমোদন করেছে বিশ্বব্যাংক। শনিবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছে ব্যাংটির কর্তৃপক্ষ।

বিশ্বব্যাংক বলেছে, মিয়ানমারে সহিংসতায় পালিয়ে আসা রোহিঙ্গাদের কক্সবাজারে আশ্রয়দানকারী স্থানীয় কমিউনিটিসহ গ্রামীণ জনগণের দারিদ্র্য হ্রাস এবং নতুন জীবিকায়নের সুযোগ সৃষ্টির সহায়ক হিসেবে এই অর্থ ব্যয় করা হবে।

বিশ্বব্যাংক সাসটেইনেবল ফরেস্ট অ্যান্ড লাইভলিহুড প্রকল্পে ১৭৫মিলিয়ন ডলার দেবে। এর মাধ্যমে স্থানীয় কমিউনিটিকে সম্পৃক্ত করে সমন্বিত বন ব্যবস্থাপনা গড়ে তোলা হবে। উপকূলীয় সবুজ বেষ্টনীসহ প্রায় ৭৯,০০০ হেক্টর বনে গাছ লাগানো হবে।

উপকূলীয়, পার্বত্য এবং দেশের মধ্যাঞ্চলের জেলাগুলোতে ৪০ হাজার পরিবার এতে লাভবান হবে বলে জানিয়েছে বিশ্বব্যাংক।

কোস্টাল মেরিন ফিশারিজ প্রকল্পে দেওয়া হবে ২৪০ মিলিয়ন মার্কিন ডলার এবং দ্বিতীয় বৃহত্তম রুরাল ট্রান্সপোর্ট ইমপ্রুভিং প্রকল্পে বাড়তি বরাদ্দ হিসেবে দেওয়া হচ্ছে ১০০ মিলিয়ন মার্কিন ডলার।

বাংলাদেশ, ভুটান ও নেপালে বিশ্বব্যাংকের আবাসিক প্রতিনিধি কিমিয়াও ফান বলেন, এই তিনটি প্রকল্প গ্রামীণ জনগোষ্ঠীর বিশেষ করে দারিদ্র্য থেকে বেরিয়ে আসা মানুষের জন্য সুযোগ সৃষ্টি করবে, একই সঙ্গে দেশের জলবায়ু পরিবর্তনের চ্যালেঞ্জ মোকাবিলায় তাদের সক্ষমতার উন্নয়ন ঘটবে।

এবার সেন্টমার্টিনের মালিকানা দাবি মিয়ানমারের

-আরআর