রবিবার, ০১ মার্চ ২০২৬ ।। ১৫ ফাল্গুন ১৪৩২ ।। ১২ রমজান ১৪৪৭


জাতিসংঘে আমাকে নিয়ে হাসাহাসি হয়নি: ট্রাম্প

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: জাতিসংঘের ৭৩তম সাধারণ অধিবেশনে ট্রাম্পের বক্তৃতা দেওয়ার সময় উপস্থিত সবাই কেন হাসি দিল এর ব্যাখ্যা দিয়েছেন ট্রাম্প নিজেই। গতকাল বুধবার নিউ-ইয়র্কে সাংবাদিকদের সঙ্গে তিনি এর ব্যাখ্যা দেন। খবর এনডিটিভি-এর।

তিনি বলেন, তাকে নিয়ে জাতিসংঘ কোনো হাসাহাসি করেনি। বরং উপস্থিত সবাই আমার সঙ্গে একটা ভালো সময় উপভোগ করছিল। তখন আমরা মূলত মজার মধ্যে ছিলাম।

মঙ্গলবারের (২৫ সেপ্টেম্বর) ওই বক্তৃতায় ট্রাম্প প্রবল গাম্ভীর্যের সঙ্গে বলেন, মাত্র দুই বছর আগে ক্ষমতা গ্রহণের পর তার প্রশাসন যা অর্জন করেছে তা যুক্তরাষ্ট্রের ইতিহাসে এর আগে কোনো প্রশাসনের পক্ষে তা সম্ভব হয়নি। এসময় উপস্থিত সবাই তার কথা শুণে হেসে দেন।

এরপরই বিভিন্ন সংবাদপত্র ‘ট্রাম্পকে নিয়ে হাসল বিশ্ব’ শিরোনামে সংবাদ প্রকাশ করে। এরপর ট্রাম্প এর ব্যা্খ্যা দেন।

সূত্র: এনডিটিভি

ব্যবসাকে সহজ করতে এলো বিসফটি!

-আরএম


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ