বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬ ।। ৩০ আশ্বিন ১৪৩৩ ।। ৪ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
২০২৭ সালের মধ্যে সমন্বিত সড়ক নিরাপত্তা আইন প্রণয়নে সরকার প্রতিজ্ঞাবদ্ধ মাতারবাড়ী গভীর সমুদ্রবন্দর ও বিদ্যুৎকেন্দ্র পরিদর্শনে প্রতিমন্ত্রী জুনায়েদ সাকি সিঙ্গাপুরে এমপি হানজালার সঙ্গে বিকেএম নেতাদের সাক্ষাৎ ১৫ অক্টোবর ২০২৬-এর নামাজের সময়সূচি নিউইয়র্কে পীর সাহেব চরমোনাইকে উষ্ণ অভ্যর্থনা এ সপ্তাহে মসজিদুল হারামের খতিব জুহানি, মসজিদে নববীতে হুযাইফি ইয়েমেনে হুতি বিদ্রোহীদের হামলায় ৫ হাজারের বেশি মসজিদ ক্ষতিগ্রস্ত! ইসলামী আন্দোলনের বায়তুল মাল মাসে এক লাখ টাকার কুপন সংগ্রহ বিড়াল কেনা-বেচা ও লালন-পালনের শরয়ি বিধান পরিবারকে আর্থিক সুরক্ষা দিতে গিয়ে সুদের ফাঁদে পড়ছেন না তো? 

হেফজ মাদরাসায় শিক্ষকের স্ত্রী ও ছাত্রের গলাকাটা মরদেহ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: গাজীপুর সিটি কর্পোরেশনের একটি মাদরাসা থেকে শিক্ষকের স্ত্রী ও এক ছাত্রের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার (১৮ সেপ্টেম্বর) সকালে  সিটি কর্পোরেশনের ১৭ ওয়ার্ডের চান্দনা এলাকায় অবস্থিত হুফফাজুল করআন নামে ওই মাদরারাসার ভেতর থেকে মরদেহ দুটি উদ্ধার করা হয়।

মাদরাসা সভ্য পৃথিবীর অহঙ্কার

নিহতরা হলেন- হুফফাজুল কুরআন মাদরাসার অধ্যক্ষ ইব্রাহিম খলিল তালুকদারের স্ত্রী মাহমুদা আক্তার (২৫) ও ছাত্র মামুন (৭)। মামুন ময়মনসিংহের গফরগাঁও উপজেলার শহিদের ছেলে এবং ওই মাদরাসার ছাত্র।

গাজীপুরের বাসন থানা পুলিশের ভার্রপাপ্ত কর্মকর্তা (ওসি) মুক্তার হোসেন মরদেহ দুটি উদ্ধারের বিষয়টি নিশ্চিত করেছেন।

মুক্তার হোসেন জানান, মঙ্গলবার ভোরে ফজর নামাজের সময় মাদরাসার সব ছাত্রকে নিয়ে পাশের মসজিদে নামাজ পড়তে যান পরিচালক ইব্রাহিম খলিল। এ সময় কে বা কারা মাদরাসায় প্রবেশ করে পরিচালকের স্ত্রী মাহমুদা আক্তার (২৫) ও নুরানী ক্লাসের ছাত্র মামুনকে (৭) কুপিয়ে খুন করে ফেলে রেখে পালিয়ে যায়।

খবর পেয়ে বাসন থানা পুলিশ ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য শহীদ তাজউদ্দীন মেডিকেল কলেজ হাসপাতালে পাঠায়।

সম্পূর্ণ ফিতে নিন অ্যাকাউন্টিং ও ইনভেস্টরি সফটওয়ার

এসে গেল যাদুকরী মাদরাসা ম্যানেজমেন্ট সফটওয়্যার

আরএম/