শনিবার, ১৮ জুলাই ২০২৬ ।। ৩ শ্রাবণ ১৪৩৩ ।। ৪ সফর ১৪৪৮

শিরোনাম :
৭.৪ মাত্রার শক্তিশালী ভূমিকম্পে কাঁপল মেক্সিকো, সুনামির সতর্কতা শেখ হাসিনাকে প্রত্যর্পণের অনুরোধ খতিয়ে দেখা হচ্ছে: ভারত উত্তরাঞ্চলের ৫ জেলায় বন্যার শঙ্কা কুরআনের পথে চললেই বদলে যাবে দেশ: আল্লামা সাজ্জাদ নোমানী মসজিদের ভেতরে বিএনপি, বারান্দায় জামায়াতের জুমা আদায়! মাদক প্রতিরোধে চাহিদা ও যোগান—উভয়ই নির্মূল করতে হবে: পীর সাহেব চরমোনাই অপরিকল্পিত নগরায়ণ থেকে নগরবাসীকে মুক্তি দিন: ইসলামী আন্দোলন কওমি শিক্ষার্থীদের উচ্চশিক্ষায় নিরাপদ পথ নিশ্চিত করুন বিকেএমের স্থায়ী স্বেচ্ছাসেবকদের বিশেষ প্রশিক্ষণ সভা অনুষ্ঠিত ‘দুর্দিন এলে আবারও মুসলিম লীগের মাওলানা ফজলুর রহমানের সহযোগিতা লাগবে’

যৌথ ব্যাংক স্থাপন করবে ইরান ও তুরস্ক

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আবদুল্লাহ তামিম: সম্প্রতি তুরস্ক ও ইরান বাণিজ্য সম্প্রসারণের লক্ষ্যে যৌথ ব্যাংক প্রতিষ্ঠা করবে বলে ঘোষণা দিয়েছে। এ ব্যাংকে নিজস্ব মুদ্রায় লেনদেন করবে এ দু’দেশ।

ইরান ও তুরস্ক ব্যবসায়ী পরিষদের প্রধান উমিত কিলার একথা জানিয়েছেন। তিনি বলেন, সম্প্রতি তেহরানে অনুষ্ঠিত ত্রিদেশীয় শীর্ষ সম্মেলনের সম্পূরক পদক্ষেপ হিসেবে এ উদ্যোগ নেয়া হবে।

উমিত কিলার আরো বলেন, নিজস্ব মুদ্রার ব্যবহার নিয়ে আগেই আলোচনা হয়েছে। যৌথ ব্যাংক প্রতিষ্ঠা করলে ডলার অথবা অন্য যেকোনো মুদ্রার পরিবর্তে নিজস্ব মুদ্রা ব্যবহারের প্রক্রিয়া সহজ হবে।

তিনি জানান, তুরস্কের বিনিয়োগকারী, আমদানিকারক ও রপ্তানিকারকরা যৌথ ব্যাংক প্রতিষ্ঠার ধারণাকে সমর্থন করবেন।

এছাড়া, ইরান ও তুরস্কের ব্যবসায়ের ক্ষেত্রে দীর্ঘদিন ধরে দু দেশের মুদ্রার ব্যবহার চলে আসছে।

তুরস্কের এ ব্যবসায়ী নেতা বলেন, ইরান ও তুরস্কের মধ্যে তিন হাজার কোটি ডলারের বাণিজ্যের পরিকল্পনা বাস্তবায়ন করতে গেলে দু দেশের মধ্যে ব্যাংক প্রতিষ্ঠা জরুরি।

বর্তমানে দু দেশের মধ্যে এক হাজার একশ কোটি ডলাররে বাণিজ্য রয়েছে বলে জানান তিনি।

সূত্র: আনাদোলু এজেন্সি

আরএম/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ