শুক্রবার, ২৩ অক্টোবর ২০২৬ ।। ৬ কার্তিক ১৪৩৩ ।। ১২ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
রোহিঙ্গাদের পূর্ণ নাগরিক মর্যাদায় স্বদেশ প্রত্যাবর্তন নিশ্চিত করার আহ্বান হেফাজতের রাতে চার দিনের সফরে মালয়েশিয়ায় যাচ্ছেন আমিরে মজলিস হাফেজাদের যথাযথ পরিচর্যায় গড়ে তুলতে হবে: মাওলানা যাইনুল আবিদীন আস-সুন্নাহর সহায়তায় মেহেদীর ঘুরে দাঁড়ানোর গল্প বললেন শায়খ আহমাদুল্লাহ সৌদিতে আটকে ৪ হাজার ভারতীয় ওমরাহযাত্রী, বিশেষ ফ্লাইট চাইলেন ওয়াইসি হাটহাজারীতে তিন দিনের তাফসির মাহফিল সফল করার আহ্বান আল-আমিন সংস্থার ৯২ বছর বয়সেও নিয়মিত মসজিদে যান বসনিয়ার বৃদ্ধ আসামে মুসলিম উচ্ছেদ ও মসজিদ গুঁড়িয়ে দেওয়ার ঘটনায় খেলাফত মজলিসের নিন্দা ৫৬ বছরের দুর্নীতি ও ব্যর্থতায় সড়ক এখন মৃত্যুফাঁদ: গাজী আতাউর রহমান ডেঙ্গুতে প্রাণ গেলো আরও ৪ জনের

দেশ ভাগ হওয়ার শঙ্কায় ভারতীয় মন্ত্রী!

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম:  ভারতের ক্ষমতাসীন রাজনৈতিক দল ভারতীয় জনতা পার্টির (বিজেপি) নেতা ও দেশটির কেন্দ্রীয় সরকারের ক্ষুদ্র, মাঝারি শিল্প উদ্যোক্তাবিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী গিরিরাজ সিংভারত ভাগ হওয়ার শঙ্কা প্রকাশ করেছেন। রোববার এক বক্তৃতায় তিনি বলেন, ‘২০৪৭ সালে ভারত আবার ভাগ হবে। ১৯৪৭ সালে ধর্মের ভিত্তিতে দেশভাগ হয়েছিল, ২০৪৭ সালে ফের তার পুনরাবৃত্তি ঘটবে।’

তিনি বলেন, ‘এই ৭২ বছরে দেশের জনসংখ্যা ৩৩ কোটি থেকে ১৩৫.৭ কোটিতে দাঁড়িয়েছে। আর এটাই দেশভাগ হওয়ার জন্য বড় কারণ।’

নির্দিষ্ট কোনো সম্প্রদায়ের নাম উল্লেখ না করে টুইটারে গিরিরাজ সিং বলেন, ‘বিচ্ছিন্নতাবাদী শক্তির সংখ্যা সামষ্টিকভাবে বৃদ্ধি পেয়েছে। ফলে আগামী দিনে এই দেশের নাম ভারত নাও থাকতে পারে।’

ভারতীয় সংবিধানের ৩৫-এ ধারায় জম্মু-কাশ্মির রাজ্যকে বিশেষ মর্যাদা দেয়া নিয়ে চলা বিতর্ক প্রসঙ্গে গিরিরাজ সিং বলেন, ‘১৯৪৭ সালে ধর্মের ভিত্তিতে দেশভাগ হয়েছিল। ২০৪৭ সালেও একই অবস্থা তৈরি হবে। ৭২ বছরে চারগুণের বেশি জনসংখ্যা বেড়েছে। আগামী দিনে ভারতকে এই নামে ডাকাও অসম্ভব হয়ে উঠবে।’

সম্প্রতি দেশটির একটি গণমাধ্যমকে দেয়া সাক্ষাৎকারে কেন্দ্রীয় এই মন্ত্রী বলেন, জনসংখ্যা ক্রমাগত বেড়ে চলা ভারতের অন্যতম বৃহৎ সমস্যা। সংসদে এ নিয়ে বিতর্ক চলাকালীন গিরিরাজ সিং বলেছিলেন, জনসংখ্যা বৃদ্ধির জন্য সংখ্যালঘুরা মুসলিমরাই দায়ী। জনসংখ্যা বৃদ্ধি ঠেকাতে কড়া আইন তৈরি না হলে দেশকে পরবর্তীতে ভুগতে হবে।

বিশ্ব ইজতেমা নিয়ে নতুন সিদ্ধান্তে কাকরাইল

সম্পূর্ণ ফিতে নিন অ্যাকাউন্টিং ও ইনভেস্টরি সফটওয়ার

আরএম/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ