শুক্রবার, ২৩ অক্টোবর ২০২৬ ।। ৬ কার্তিক ১৪৩৩ ।। ১২ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
রোহিঙ্গাদের পূর্ণ নাগরিক মর্যাদায় স্বদেশ প্রত্যাবর্তন নিশ্চিত করার আহ্বান হেফাজতের রাতে চার দিনের সফরে মালয়েশিয়ায় যাচ্ছেন আমিরে মজলিস হাফেজাদের যথাযথ পরিচর্যায় গড়ে তুলতে হবে: মাওলানা যাইনুল আবিদীন আস-সুন্নাহর সহায়তায় মেহেদীর ঘুরে দাঁড়ানোর গল্প বললেন শায়খ আহমাদুল্লাহ সৌদিতে আটকে ৪ হাজার ভারতীয় ওমরাহযাত্রী, বিশেষ ফ্লাইট চাইলেন ওয়াইসি হাটহাজারীতে তিন দিনের তাফসির মাহফিল সফল করার আহ্বান আল-আমিন সংস্থার ৯২ বছর বয়সেও নিয়মিত মসজিদে যান বসনিয়ার বৃদ্ধ আসামে মুসলিম উচ্ছেদ ও মসজিদ গুঁড়িয়ে দেওয়ার ঘটনায় খেলাফত মজলিসের নিন্দা ৫৬ বছরের দুর্নীতি ও ব্যর্থতায় সড়ক এখন মৃত্যুফাঁদ: গাজী আতাউর রহমান ডেঙ্গুতে প্রাণ গেলো আরও ৪ জনের

তিন দেশ থেকে রাষ্ট্রদূত প্রত্যাহার করলেন ট্রাম্প

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: মার্কিন প্রেসেডন্ট ডোনাল্ড ট্রাম্প মধ্য আমেরিকার তিনটি দেশ থেকে রাষ্ট্রদূত প্রত্যাহার করেছেন। এসব দেশ তাইওয়ানের সঙ্গে সম্পর্ক ছিন্ন করে এক চীন নীতি মেনে নেয়ার পর মার্কিন সরকার রাষ্ট্রদূত প্রত্যাহার করল।

রাষ্ট্রদূত প্রত্যাহার করা দেশগুলো হলো, ডমিনিক্যান প্রজাতন্ত্র, এল সালভেদর এবং পানামা। মার্কিন পররাষ্ট্র দপ্তর এক বিবৃতিতে এ তথ্য জানিয়েছে।

বিবৃতিতে দাবি করা হয়েছে, মধ্য আমেরিকা ও ক্যারিবীয় অঞ্চলে মার্কিন সরকার কীভাবে গণতান্ত্রিক ও অর্থনৈতিক প্রতিষ্ঠানগুলোকে জোরদার সমর্থন দিতে পারে তার পথ খুঁজে বের করার জন্য তিন দেশ থেকে রাষ্ট্রদূত ডেকে পাঠানো হয়েছে। তারা মার্কিন প্রশাসনের নেতাদের সঙ্গে আলোচনা করবেন।

১৯৪৯ সালে গৃহযুদ্ধের মধ্যদিয়ে চীন ও তাইওয়ান বিভক্ত হয়ে যায় কিন্তু চীন মনে করে তাইওয়ানকে তারা একীভূত করতে পারবে।

১৯৭৯ সালে আমেরিকা বেইজিংয়ের ‘এক চীন’ নীতি গ্রহণ করে যার অর্থ দাঁড়ায় তাইওয়ানের ওপর চীনের সার্বভৌমত্ব মেনে নিয়েছে আমেরিকা।

কিন্তু গত মার্চে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সে নীতি থেকে সরে গিয়ে মার্কিন কর্মকর্তাদের প্রকশ্যে তাইওয়ান সফরের অনুমতি দিয়ে নতুন আইন পাস করেন। ট্রাম্পের এই পদক্ষেপ ক্ষুব্ধ হয়েছে চীন।

বিসফটি কী, কিভাবে আপনার ব্যবসাকে সহজ করে? – বিস্তারিত জানুন

-আরআর


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ