বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬ ।। ৩০ আশ্বিন ১৪৩৩ ।। ৪ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
২০২৭ সালের মধ্যে সমন্বিত সড়ক নিরাপত্তা আইন প্রণয়নে সরকার প্রতিজ্ঞাবদ্ধ মাতারবাড়ী গভীর সমুদ্রবন্দর ও বিদ্যুৎকেন্দ্র পরিদর্শনে প্রতিমন্ত্রী জুনায়েদ সাকি সিঙ্গাপুরে এমপি হানজালার সঙ্গে বিকেএম নেতাদের সাক্ষাৎ ১৫ অক্টোবর ২০২৬-এর নামাজের সময়সূচি নিউইয়র্কে পীর সাহেব চরমোনাইকে উষ্ণ অভ্যর্থনা এ সপ্তাহে মসজিদুল হারামের খতিব জুহানি, মসজিদে নববীতে হুযাইফি ইয়েমেনে হুতি বিদ্রোহীদের হামলায় ৫ হাজারের বেশি মসজিদ ক্ষতিগ্রস্ত! ইসলামী আন্দোলনের বায়তুল মাল মাসে এক লাখ টাকার কুপন সংগ্রহ বিড়াল কেনা-বেচা ও লালন-পালনের শরয়ি বিধান পরিবারকে আর্থিক সুরক্ষা দিতে গিয়ে সুদের ফাঁদে পড়ছেন না তো? 

কাতার আমিরের ফোন হ্যাকিংয়ের চেষ্টা

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

মুজাহিদুল ইসলাম: সম্প্রতি আমেরিকার নিউইয়র্ক টাইমস জানিয়েছে, প্রতিপক্ষ ও বিরোধীদের পর্যবেক্ষনের জন্য এক বছরের বেশি সময় হতে আরব আমিরাত ইসরাইলি নজরাদি প্রোগ্রাম ব্যবহার করছে।

খবরে বলা হয়, স্মার্টফোনে নজরাদি-প্রোগ্রাম ডেভলাভকারী প্রতিষ্ঠান এনএসও এগুলো উৎপাদন করে, যার হেডকোয়ার্টার ইসরাইলের হার্যলিয়াতে অবস্থিত।

পত্রিকাটি জানায়, আমিরাতের শাসকরা আমিরাতের ভেতরে বিরোধীদের এবং বাইরে তাদের প্রতিপক্ষদের স্মার্টফোনকে নজরাদি ডিভাইসে পরিণত করে।

পত্রিকার ভাষ্যমতে গোয়েন্দা ডিভাইস আপডেট করা নিয়ে আরব আমিরাতের উচ্চপদস্থ কর্মকর্তা ও ইসরাইলি কোম্পানির মাঝে আদান প্রদানে ফাঁস হওয়া তথ্যে দেখা যায়, আরব আমিরাত এক বছর থেকে কাতারের আমির শায়েখ তামিম বিন হামাদ আল সানির ফোনালাপ সংগ্রহের চেষ্টা করছে।

ব্যবসাকে সহজ করতে এলো বিসফটি!

পাশাপাশি সৌদি বাদশাহের পুত্র মুতাব বিন আব্দুল্লাহ-যাকে সে সময় মুহাম্মাদ বিন সালমানের শক্ত প্রতিদ্বন্দ্বীহিসেবে বিবেচনা করা হচ্ছিল- এবং লেবাননের প্রধানমন্ত্রী সাদ আল হারিরির ফোনের তথ্য জানার জন্য কোম্পানির কাছে দাবি করে।

পত্রিকাটি জানায়, নজরাদি করার জন্য প্রথমে এ প্রোগ্রামটি নির্দিষ্ট ব্যক্তির ফোনে একটি লিখিত বার্তা পাঠায়, ঐ ব্যক্তি এটা চাপ দিলেই তার ফোনে গোপনেই নজরাদি আপ্যস ইনস্টল হয়ে যায়, যার মাধ্যমে নির্দিষ্টি পক্ষ মোবাইলের কথাবার্তা পর্যবেক্ষণ করতে পারে।

সূত্র: আলজাজিরা

আমাদের সে বাড়ির নাম ছিলো ‘কিংস কোর্ট’: আল্লামা তাকি উসমানি