শুক্রবার, ১৭ জুলাই ২০২৬ ।। ১ শ্রাবণ ১৪৩৩ ।। ৩ সফর ১৪৪৮

শিরোনাম :
গাজীপুরে আগুনে পুড়ে ছাই ১১ বসতঘর হবিগঞ্জে তিন মোটরসাইকেলের সংঘর্ষে নিহত ৩, আহত ২ আগামীকাল বায়তুল মোকাররমে জুমা-পূর্ব আলোচনা করবেন আল্লামা সাজ্জাদ নোমানী বন্যাদুর্গতদের জন্য জুলাইয়ে ক্ষুদ্রঋণের কিস্তি আদায় বন্ধের উদ্যোগ হরমুজের পর লোহিত সাগরও বন্ধের হুমকি ইরানের তফসিল ঘোষণার ৭ দিনের মধ্যে ভোটকেন্দ্রের তালিকা প্রেরণের নির্দেশ ইসির ‘জুলাই গণঅভ্যুত্থানে ইসলামী আন্দোলনের অবদানকে স্বীকৃতি দিতে হবে’  ডেঙ্গুতে গত ২৪ ঘণ্টায় আরও ২ জনের মৃত্যু, হাসপাতালে ৩০৬ জুলাই শহীদদের স্মরণে বায়তুল মোকাররমে বিশেষ দোয়া প্রধানমন্ত্রীর সঙ্গে ক্ষুদ্র নৃগোষ্ঠীর প্রতিনিধিদলের সাক্ষাৎ

মোদিকে হত্যার ষড়যন্ত্রের অভিযোগে নকশাল নেতা গ্রেফতার

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে হত্যার ষড়যন্ত্র করার অভিযোগে নকশাল মনোভাবাপন্ন নেতা ভারভারা রাও-কে গ্রেফতার করেছে দেশটির মহারাষ্ট্রের পুলিশ।

মঙ্গলবার হায়দরাবাদে স্থানীয় পুলিশের সহায়তায় তার বাসায় অভিযান চালায় মহারাষ্ট্রের পুলিশ। এরপরই গ্রেফতার করা হয় কবি ও লেখক ভারভারা রাওকে।

এদিন তার দুই মেয়ের বাসাতেও অভিযান চালানো হয়। গ্রেফতারের পরই তার স্বাস্থ্য পরীক্ষার জন্য সরকারি গান্ধী হাসপাতালে নিয়ে যাওয়া হয় ভারভারাকে।

যদিও পুলিশ তরফে বলা হয়েছে ভীমা-কোরেগাঁওতে বিক্ষোভ ও সহিংসতার ঘটনার সাথে জড়িত থাকার অভিযোগেই ভারভারা রাওকে গ্রেফতার করা হয়েছে।

উল্লেখ্য, গত জুনে গত জানুয়ারীতে মহারাষ্ট্রের ভীমা-কোরাগাঁওতে সহিংসতার ঘটনায় জড়িত থাকার অভিযোগে গত জুন মাসে নিষিদ্ধ সংগঠন সিপিআই (মাওয়িস্ট)-এর পাঁচ সদস্যকে আটক করে পুলিশ।

এর মধ্যে রোনা উইলসন নামে এক অভিযুক্তের দিল্লির বাসা থেকে একটি চিঠি উদ্ধার করা হয়, সেই চিঠি থেকেই মোদিকে হত্যার পরিকল্পনার বিষয়টি জানতে পারে পুণে পুলিশ।

ব্যবসার হিসাব নিকাশ এখন হাতের মুঠোয়- ক্লিক

এটি/আওয়ার ইসলাম


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ