মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬ ।। ২৮ আশ্বিন ১৪৩৩ ।। ২ জমাদিউল আউয়াল ১৪৪৮


বৃহত্তর ঐক্য গড়তে বিএনপিকে ড. কামালের তিন শর্ত

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: বিএনপিকে সঙ্গে নিয়ে সরকারবিরোধী বৃহত্তর ঐক্য গড়ে তুলতে আপত্তি নেই বিশিষ্ট আইনজীবী ও গণফোরাম সভাপতি ড. কামাল হোসেনের। তবে এ ঐক্য প্রক্রিয়াকে এগিয়ে নিতে তিনটি শর্ত জুড়ে দিয়েছেন তিনি।

শর্ত ছাড়াও কোন কোন ইস্যুতে বিএনপির সঙ্গে জোট হতে পারে এ বিষয়টিও পরিষ্কার করেছেন গণফোরাম সভাপতি। এর অংশ হিসেবে গণফোরামের পক্ষ থেকে সাত দফা লিখিত প্রস্তাবও দেয়া হয়েছে বিএনপির শীর্ষ নেতাদের কাছে।

শর্ত তিনটি হলো- 

১. স্বাধীনতাবিরোধী জামায়াতে ইসলামীর সঙ্গে বিএনপিকে সম্পর্ক ত্যাগ করতে হবে।

২. জোটগতভাবে বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার মুক্তির দাবি করা যাবে না। বিএনপি নিজেদের মতো করে তাদের দলের প্রধানের মুক্তির দাবিতে সোচ্চার থাকতে পারে, প্রয়োজনে আইনি লড়াইও অব্যাহত রাখতে পারে।এ ক্ষেত্রে ড. কামাল হোসেনকে জড়ানো যাবে না।

৩. জোটগতভাবে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে দেশের রাজনীতিতে পুনর্বাসনের উদ্যোগ নেয়া যাবে না। বিএনপি চাইলে দলগতভাবে তারেক রহমানের প্রসঙ্গটি সামনে আনতে পারে।

সূত্র মতে, বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, স্থায়ী কমিটির সদস্য ব্যারিস্টার মওদুদ আহমদ এবং ড. খন্দকার মোশাররফ হোসেনের সঙ্গে কয়েক দফা বৈঠকের পর সরকারবিরোধী জোট গঠনে সায় দিয়েছেন ড. কামাল হোসেন।

গণতন্ত্র ও আইনের শাসন প্রতিষ্ঠা, ভোটাধিকার রক্ষায় সব দলের অংশগ্রহণে আগামীতে একটি অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচনসহ বিভিন্ন দাবিতে বিএনপির সঙ্গে জোট গঠনে আপত্তি নেই তার। তবে বিএনপিকে শর্তগুলো মেনে চলতে হবে।

ড. কামাল হোসেনের তিন শর্তের বিষয় নিশ্চিত করেছেন গণফোরামের নির্বাহী সদস্য অ্যাডভোকেট সুব্রত চৌধুরী। তিনি জানান, গণফোরামের পক্ষ থেকে বিএনপির তিন শীর্ষ নেতাকে সাত দফা লিখিতভাবে দেয়া হয়েছে।

ব্যবসার হিসাব নিকাশ এখন হাতের মুঠোয়- ক্লিক

এগুলোর মধ্যে রয়েছে, রাষ্ট্রের সর্বোচ্চ আইন হিসেবে সংবিধানকে সমুন্নত রেখেই রাষ্ট্র পরিচালনা করতে হবে।ক্ষমতায় এসে স্থানীয় সরকারসহ প্রতিটি ক্ষেত্রে অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ নির্বাচন নিশ্চিত করতে হবে, স্বাধীনতাবিরোধী ও ঋণখেলাপিদের নির্বাচনে বাইরে রাখা, নির্বাচন কমিশনকে আরও স্বাধীন এবং শক্তিশালী করা, না ভোটের বিধান যুক্ত করাসহ নির্বাচনী ব্যবস্থায় আমূল সংস্কার à