বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬ ।। ৩০ আশ্বিন ১৪৩৩ ।। ৪ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
মক্কায় মসজিদে অনৈতিক কাজ, দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড কার্যকর হাটহাজারীতে আলেম ও তাঁর শাশুড়িকে নিয়ে অভিযোগ ভিত্তিহীন: আল-হাইআতুল উলয়া লন্ডনে আন্তর্জাতিক সম্মাননায় ভূষিত মুফতি তাকি উসমানি ২০২৭ সালের মধ্যে সমন্বিত সড়ক নিরাপত্তা আইন প্রণয়নে সরকার প্রতিজ্ঞাবদ্ধ মাতারবাড়ী গভীর সমুদ্রবন্দর ও বিদ্যুৎকেন্দ্র পরিদর্শনে প্রতিমন্ত্রী জুনায়েদ সাকি সিঙ্গাপুরে এমপি হানজালার সঙ্গে বিকেএম নেতাদের সাক্ষাৎ ১৫ অক্টোবর ২০২৬-এর নামাজের সময়সূচি নিউইয়র্কে পীর সাহেব চরমোনাইকে উষ্ণ অভ্যর্থনা এ সপ্তাহে মসজিদুল হারামের খতিব জুহানি, মসজিদে নববীতে হুযাইফি ইয়েমেনে হুতি বিদ্রোহীদের হামলায় ৫ হাজারের বেশি মসজিদ ক্ষতিগ্রস্ত!

ফিলিস্তিনিদের সুরক্ষায় জাতিসংঘের প্রস্তাব প্রত্যাখ্যান ইসরাইলের

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: ফিলিস্তিনি নাগরিকদের সুরক্ষা জোরদার করার জন্য জাতিসংঘ মহাসচিব সম্প্রতি ইহুদিবাদী ইসরাইলের প্রতি যে আহ্বান জানিয়ছেন তা নাকচ করে দিয়েছেন জাতিসংঘে নিযুক্ত ইসরাইলি রাষ্ট্রদূত ড্যানি ড্যানোন। তিনি এর বিপরীতে ফিলিস্তিনি নেতাদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়ার দাবি জানিয়েছেন।

ড্যানি ড্যানোন গতকাল (শনিবার) এক বিবৃতিতে বলেছেন, “ফিলিস্তিনি জনগণকে কীভাবে রক্ষা করতে হবে সে বিষয়ে বিভ্রান্তিকর পরামর্শ দেয়ার পরিবর্তে জাতিসংঘের উচিত নিজেদের জনগণকে বিপদের মধ্যে ফেলার কারণে ফিলিস্তিনি নেতাদেরকে জবাবদিহিতার আওতায় আনা।

ড্যানোন তার ভাষায় বলেন, ফিলিস্তিনি জনগণকে একমাত্র তাদের নেতাদের থেকে রক্ষা করা দরকার। তিনি দাবি করেন, “পশ্চিম তীরের ফিলিস্তিনি নেতারা জনগণকে ইহুদি বসতি স্থাপনকারীদের ওপর হামলার উসকানি দিচ্ছেন; পাশাপাশি গাজা উপত্যকার জনগণকে পণবন্দী হিসেবে ব্যবহার করছেন হামাস নেতারা।”

ইসরাইলি হামলায় শুক্রবার আরো দুই ফিলিস্তিনি শহীদ হওয়ার পর জাতিসংঘ মহাসচিব অ্যান্তোনিও গুতেরেস ১৪ পৃষ্ঠার এক রিপোর্টে বলেছেন, ফিলিস্তিনি জনগণের জন্য সাহায্য বাড়াতে হবে, জাতিসংঘ মানবাধিকার পর্যবেক্ষক পাঠাতে হবে এবং জাতিসংঘের অনুমোদন নিয়ে সামরিক অথবা পুলিশ বাহিনী মোতায়েনের জন্য নিরস্ত্র পর্যবেক্ষক পাঠাতে হবে।

দীর্ঘ দখলদারিত্ব, অব্যাহত নিরাপত্তা ঝুঁকি, দুর্বল রাজনৈতিক প্রতিষ্ঠান ও অচল হয়ে পড়া শান্তি প্রক্রিয়ার কারণে ফিলিস্তিনের অবস্থা জটিল আকার ধারণ করেছে বলেও গুতেরেস উল্লেখ করেন। পার্সটুডে।

ব্যবসার হিসাব নিকাশ এখন হাতের মুঠোয়- ক্লিক

ফিলিস্তিনিদের সুরক্ষায় জাতিসংঘের প্রতিবেদনে ৪ প্রস্তাব

আরএম/