বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬ ।। ৩০ আশ্বিন ১৪৩৩ ।। ৪ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
মক্কায় মসজিদে অনৈতিক কাজ, দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড কার্যকর হাটহাজারীতে আলেম ও তাঁর শাশুড়িকে নিয়ে অভিযোগ ভিত্তিহীন: আল-হাইআতুল উলয়া লন্ডনে আন্তর্জাতিক সম্মাননায় ভূষিত মুফতি তাকি উসমানি ২০২৭ সালের মধ্যে সমন্বিত সড়ক নিরাপত্তা আইন প্রণয়নে সরকার প্রতিজ্ঞাবদ্ধ মাতারবাড়ী গভীর সমুদ্রবন্দর ও বিদ্যুৎকেন্দ্র পরিদর্শনে প্রতিমন্ত্রী জুনায়েদ সাকি সিঙ্গাপুরে এমপি হানজালার সঙ্গে বিকেএম নেতাদের সাক্ষাৎ ১৫ অক্টোবর ২০২৬-এর নামাজের সময়সূচি নিউইয়র্কে পীর সাহেব চরমোনাইকে উষ্ণ অভ্যর্থনা এ সপ্তাহে মসজিদুল হারামের খতিব জুহানি, মসজিদে নববীতে হুযাইফি ইয়েমেনে হুতি বিদ্রোহীদের হামলায় ৫ হাজারের বেশি মসজিদ ক্ষতিগ্রস্ত!

পূণ্যময় আরাফার দিন; মুমিনের করণীয়

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

হাফেজ মাওলানা ইউসুফ নূর
কাতার থেকে

পৃথিবীর শ্রেষ্ঠদিন আরাফার দিন আর শ্রেষ্ঠরাত লাইলাতুল কদর। রমজানের শেষ দশকের রাজমুকুট হল কদর রজনী। আর জিলহজের প্রথম দশকের গৌরব হচ্ছে আরাফাতের দিন।

মানবজাতি ও মুসলিম উম্মাহর ইতিহাসে ঘটনাবহুল আরাফাতের দিনের ফজিলত, বৈশিষ্ট্য ও করণীয় বিষয়ে আলোচনা করার উদ্দেশ্যে এ নিবন্ধের অবতারণা। করুণাময়ের তাওফীক একান্ত কাম্য।

আরাফাতের দিনের বৈশিষ্ট ও ঐতিহাসিক ঘটনাবলী

মহা অঙ্গীকারের দিন
এ দিনে এ আরাফাতের প্রান্তরেই আল্লাহ সকল মানব সন্তান থেকে অঙ্গীকার গ্রহণ করেছিলেন। ইবনু আব্বাস রা. বর্ণিত, রাসুল সা. বলেন, আল্লাহ তায়ালা আরাফাতের দিনে আদম আ. এর ঔরসে যত সন্তান-সন্ততি জন্ম নেয়ার কথা ছিল তাদের সবাইকে আরাফাতের না’মান উপত্যকায় একত্রিত করেন। তখন তারা সবাই ছিল পিঁপড়ের মত ক্ষুদ্রাকৃতির।

তিনি তাদের উদ্দেশ্যে বলেন, ‘আমি কী তোমাদের প্রতিপালক নই? সবাই উত্তরে বলেছিল হ্যাঁ! আমরা সকলে এ মর্মে সাক্ষ্য দিচ্ছি।’ সূরা আল আরাফ -১৭২ বর্ণনায়: আহমদ- ১ম খন্ড:২৭২

সত্যিই সৃষ্টিকর্তার সমীপে পৃথিবীর শ্রেষ্ঠ দিনে মানব জাতির এটাই সেরা অঙ্গীকার। আসুন, আজ এ মহান দিনে সে অঙ্গীকার নবায়ন করি।

মহা ঘোষণার দিন
আরাফাতের দিন মুসলিম উম্মাহর জন্য পরম গর্বের দিন। এদিন আল্লাহ ইসলামকে একমাত্র ও পরিপূর্ণ জীবন ব্যবস্থা ঘোষণা করেন। এটি মুসলিম জাতির একক গৌরব।

হযরত উমর রা. বর্ণনা করেন, জনৈক ইহুদি তাঁকে বলল, হে আমীরুল মু’মিনীন! আপনাদের কিতাবে একটি আয়াত আছে, যা আপনারা পাঠ করে থাকেন, তা যদি আমাদের ইহুদি সম্প্রদায়ের ওপর অবতীর্ণ হত, তবে অবশ্যই আমরা সে দিনকে ঈদের দিন হিসেবে পালন করতাম।

উমর রা. জিজ্ঞেস করলেন সে আয়াতটি কী? সে বলল, ‘আজ আমি তোমাদের জন্য তোমাদের ধর্মকে পূর্ণাঙ্গ করে দিলাম, তোমাদের ওপর আমার নেয়ামত পরিপূর্ণ করলাম এবং তোমাদের জীবন ব্যবস্থা হিসেবে ইসলামকে (চিরদিনের জন্য) মনোনীত করলাম।’  সূরা মায়েদা-৩

হযরত উমর বললেন, এটি যে দিনে এবং যে স্থানে রাসুলুল্লাহ সা. এর ওপর অবতীর্ণ হয়েছিল, তা আমরা জানি। তিনি সে দিন আরাফায় দাঁড়িয়ে ছিলেন আর সেটা ছিল জুমার দিন। বুখারি: ৪৫

আসুন, এ স্মরণীয় দিনে সমাজের সর্বস্তরে ইসলাম কায়েমের শপথ গ্রহণ করি।

মহান দিন
আরাফার দিনের অন্যতম à