বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬ ।। ৩০ আশ্বিন ১৪৩৩ ।। ৪ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
হাটহাজারীতে আলেম ও তাঁর শাশুড়িকে নিয়ে অভিযোগ ভিত্তিহীন: আল-হাইআতুল উলয়া লন্ডনে আন্তর্জাতিক সম্মাননায় ভূষিত মুফতি তাকি উসমানি ২০২৭ সালের মধ্যে সমন্বিত সড়ক নিরাপত্তা আইন প্রণয়নে সরকার প্রতিজ্ঞাবদ্ধ মাতারবাড়ী গভীর সমুদ্রবন্দর ও বিদ্যুৎকেন্দ্র পরিদর্শনে প্রতিমন্ত্রী জুনায়েদ সাকি সিঙ্গাপুরে এমপি হানজালার সঙ্গে বিকেএম নেতাদের সাক্ষাৎ ১৫ অক্টোবর ২০২৬-এর নামাজের সময়সূচি নিউইয়র্কে পীর সাহেব চরমোনাইকে উষ্ণ অভ্যর্থনা এ সপ্তাহে মসজিদুল হারামের খতিব জুহানি, মসজিদে নববীতে হুযাইফি ইয়েমেনে হুতি বিদ্রোহীদের হামলায় ৫ হাজারের বেশি মসজিদ ক্ষতিগ্রস্ত! ইসলামী আন্দোলনের বায়তুল মাল মাসে এক লাখ টাকার কুপন সংগ্রহ

গ্রেফতার শিক্ষার্থীদের মুক্তির আহ্বান এরশাদের

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: নিরাপদ সড়ক আন্দোলনে যেসব ছাত্রকে গ্রেফতার করা হয়েছে তাদের নিঃশর্ত মুক্তি দেয়ার জন্য সরকারের প্রতি আহ্বান জানিয়েছেন জাতীয় পার্টির চেয়ারম্যান ও সাবেক রাষ্ট্রপতি হুসেইন মুহম্মদ এরশাদ।

মঙ্গলবার দুপুরে এক বিবৃতিতে এ আহ্বান জানান তিনি। এরশাদ বলেন, নিরাপদ সড়ক আন্দোলনে যেসব ছাত্রকে গ্রেফতার করা হয়েছে তাদের নিঃশর্তভাবে মুক্তি দেয়ার জন্য আমি সরকারের প্রতি আহ্বান জানাচ্ছি।

প্রধানমন্ত্রী শেখ হাসিনা এসব কোমলমতি শিক্ষার্থীদের কাছে মায়ের সমান। তিনিও যথার্থ উপলব্ধি করে বলেছেন, সন্তানরা আমাদের চোখ খুলে দিয়েছে।

তিনি মাতৃজ্ঞানে কালবিলম্ব না করে ছাত্রদের দাবি মেনে নিয়েছেন। তার এই মহানুভবতাকে সম্মান দেখিয়ে হলেও গ্রেফতার হওয়া ছাত্রদের মুক্তি দেয়া উচিৎ।

তিনি বলেন, এতবড় একটা সফল এবং যৌক্তিক আন্দোলনের মধ্যে- কোথাও কোনো অনাকাঙ্খিত ঘটনা ঘটে যেতেই পারে। তার মধ্যে কোনো কোনো আন্দোলনকারি ছাত্র অবুঝের মতো হয়তো নিজেদের জড়িয়ে ফেলেছে। কিন্তু যখন তাদের ঘরে এবং ক্লাসে ফিরে যাবার জন্য বলা হয়েছে- তখন তারা রাস্তা থেকে ফিরেও গেছে।

আমি নিজেও বিবৃতি দিয়ে ছাত্রদের ঘরে ফিরে যেতে অনুরোধ করেছি। এদেশের সর্বস্তরের মানুষ এবং দলমত নির্বিশেষে যে ছাত্রদের অভিনন্দন জানিয়েছে এখন তাদের মধ্যে আর কাউকে গ্রেফতার করে রাখা ঠিক হবে না। এখানে কেউ যদি কোনো ভুল করে থাকে মাননীয় প্রধানমন্ত্রী যেনো তাদের মাতৃজ্ঞানে ক্ষমাসুন্দর দৃষ্টিতে দেখেন।

‘কওমি মাদরাসার স্বীকৃতির বিরোধিতাকারীরা মূর্খের স্বর্গে বাস করেন’