বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬ ।। ৩০ আশ্বিন ১৪৩৩ ।। ৪ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
হাটহাজারীতে আলেম ও তাঁর শাশুড়িকে নিয়ে অভিযোগ ভিত্তিহীন: আল-হাইআতুল উলয়া লন্ডনে আন্তর্জাতিক সম্মাননায় ভূষিত মুফতি তাকি উসমানি ২০২৭ সালের মধ্যে সমন্বিত সড়ক নিরাপত্তা আইন প্রণয়নে সরকার প্রতিজ্ঞাবদ্ধ মাতারবাড়ী গভীর সমুদ্রবন্দর ও বিদ্যুৎকেন্দ্র পরিদর্শনে প্রতিমন্ত্রী জুনায়েদ সাকি সিঙ্গাপুরে এমপি হানজালার সঙ্গে বিকেএম নেতাদের সাক্ষাৎ ১৫ অক্টোবর ২০২৬-এর নামাজের সময়সূচি নিউইয়র্কে পীর সাহেব চরমোনাইকে উষ্ণ অভ্যর্থনা এ সপ্তাহে মসজিদুল হারামের খতিব জুহানি, মসজিদে নববীতে হুযাইফি ইয়েমেনে হুতি বিদ্রোহীদের হামলায় ৫ হাজারের বেশি মসজিদ ক্ষতিগ্রস্ত! ইসলামী আন্দোলনের বায়তুল মাল মাসে এক লাখ টাকার কুপন সংগ্রহ

শিমুলিয়া-কাঁঠালবাড়ি রুটে ফেরি চলাচল বন্ধ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: মুন্সীগঞ্জের শিমুলিয়া-কাঁঠালবাড়ী নৌরুটে নাব্যতা সংকটের কারণে ফেরি চলাচল বন্ধ রয়েছে। এর ফলে বিপাকে পড়েছেন এই নৌরুটের যাত্রীরা। পারাপারের অপেক্ষায় রয়েছে প্রায় ছয় শতাধিক ছোট-বড় যানবাহন।

রোববার রাত ১২টা থেকে নাব্য সঙ্কটের কারণে সম্পূর্ণরূপে বন্ধ করে দেয়া হয় ফেরি সার্ভিস।

শিমুলিয়ার বিআইডব্লিউটিসির ব্যবস্থাপক গিয়াস উদ্দিন পাটোয়ারী জানান, লৌহজং টার্নিং পয়েন্টে যে পরিমাণ নাব্যতা প্রয়োজন নদীতে তার থেকে মাত্র দুই থেকে আড়াই ফুট পানি রয়েছে। যা ফেরি চলাচলের জন্য অত্যন্ত নগন্য। এখন তাই চ্যানেলটি বন্ধ প্রায়।

তিনি আরো বলেন, এমন অবস্থায় রোববার (১২ আগস্ট) রাতে কুমিল্লা, কাকলী, কিশোরী নামের তিনটি ফেরি লৌহজং টার্নিং পয়েন্টে আটকে যায়। পরে গন্তব্যে না যেতে পেরে পুনরায় শিমুলিয়া ঘাটে ফিরে আসতে বাধ্য হচ্ছে।

আরও পড়ুন : আল আযহার থেকে দুর্লভ বিষয়ে পিএইচডি; উচ্ছ্বসিত প্রশংসায় এক বাংলাদেশি

[ব্যবসা সংক্রান্ত হিসাব নিয়ে জটিলতায় রয়েছেন? ক্লিক করুন এখানে। ]

আরএম/