বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬ ।। ৩০ আশ্বিন ১৪৩৩ ।। ৪ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
হাটহাজারীতে আলেম ও তাঁর শাশুড়িকে নিয়ে অভিযোগ ভিত্তিহীন: আল-হাইআতুল উলয়া লন্ডনে আন্তর্জাতিক সম্মাননায় ভূষিত মুফতি তাকি উসমানি ২০২৭ সালের মধ্যে সমন্বিত সড়ক নিরাপত্তা আইন প্রণয়নে সরকার প্রতিজ্ঞাবদ্ধ মাতারবাড়ী গভীর সমুদ্রবন্দর ও বিদ্যুৎকেন্দ্র পরিদর্শনে প্রতিমন্ত্রী জুনায়েদ সাকি সিঙ্গাপুরে এমপি হানজালার সঙ্গে বিকেএম নেতাদের সাক্ষাৎ ১৫ অক্টোবর ২০২৬-এর নামাজের সময়সূচি নিউইয়র্কে পীর সাহেব চরমোনাইকে উষ্ণ অভ্যর্থনা এ সপ্তাহে মসজিদুল হারামের খতিব জুহানি, মসজিদে নববীতে হুযাইফি ইয়েমেনে হুতি বিদ্রোহীদের হামলায় ৫ হাজারের বেশি মসজিদ ক্ষতিগ্রস্ত! ইসলামী আন্দোলনের বায়তুল মাল মাসে এক লাখ টাকার কুপন সংগ্রহ

প্রধানমন্ত্রীকে বেফাকের শীর্ষ আলেমদের অভিনন্দন

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: দেশের শীর্ষ স্থানীয় ওলামায়ে কেরাম এক যুক্ত বিবৃতিতে কওমি শিক্ষার সর্বোচ্চস্তর দাওরায়ে হাদিস (তাকমিল)-কে আল-হাইয়াতুল উলইয়া-এর সর্বসম্মত সিদ্ধান্ত অনুযায়ী স্বীকৃতির খসড়া অনুমোদন মন্ত্রীসভায় পাশ করায় প্রধানমন্ত্রীকে অভিনন্দন জানায়।

আল্লামা শাহ্ আহমাদ শফী ও শীর্ষ ওলামায়ে কেরামের মতামত অনুযায়ী ইলামিক স্টাডিজ ও আরবি সাহিত্যে মাষ্টার্স (স্নাকোত্তর ডিগ্রী)-এর সমমর্যাদা দিয়ে মন্ত্রীসভায় আইন অনুমোদন করায় মহান রব্বুল আলামিনের দরবারে শুকরিয়াও আদায় করেন তারা।

আজ সংবাদ মাধ্যমে পাঠানো এক বিবৃতিতে শীর্ষ ওলামায়ে কেরাম বলেন, আমরা মনে করি এই সনদের মান প্রদানের আইন খসড়া অনুমোদনের বিষয়টি অত্যন্ত আনন্দের ও খুশির।

আমরা বিশ্বাস করি কওমি মাদরাসা সনদের মান-এর বিষয়টি চূড়ান্ত ধাপে নেওয়ার বিষয়টি অনুমোদনের অগ্রসরতার পেছনে মাননীয় প্রধানমন্ত্রীর একক ও বিশেষ দায়িত্বপূর্ণ ও দরদপূর্ণ মনোযোগ ছিল সবচেয়ে বেশি।

এ জন্য তাকে বিশেষভাবে আন্তরিক মোবারকবাদ জানাচ্ছি। তারা আশাবাদ ব্যক্ত করেন, মন্ত্রীসভায় অনুমোদিত আইন দ্রুতসময়ের মধ্যে সংসদে পাশের মাধ্যমে তা চূড়ান্ত হবে।

বিবৃতিদাতা শীর্ষ ওলামায়ে কেরামের মধ্যে ছিলেন,  মাওলানা আশরাফ আলী, মাওলানা আনোয়ার শাহ, মুফতি মুহাম্মাদ ওয়াক্কাস, মাওলানা আব্দুল কুদ্দুস, মাওলানা নূরুল ইসলাম, মাওলানা সাজেদুর রহমান, মাওলানা আব্দুল হামিদ, মাওলানা মুসলেহ উদ্দীন রাজু।

মুফতি ফয়জুল্লাহ,  মাওলানা আনাস মাদানি, মাওলানা মাহফুযুল হক, মুফতি নূরুল আমীন, মাওলানা মুনিরুজ্জামান, মাওলানা আব্দুল হক, মাওলানা বাহাউদ্দীন যাকারিয়া,মাওলানা সফিউল্লাহ প্রমুখ।

‘মাদরাসা শিক্ষার্থীদের আস্থা ও ভালোবাসার শক্ত ঘাটি হবে কওমি শিক্ষাঙ্গন’