বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬ ।। ৩০ আশ্বিন ১৪৩৩ ।। ৪ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
হাটহাজারীতে আলেম ও তাঁর শাশুড়িকে নিয়ে অভিযোগ ভিত্তিহীন: আল-হাইআতুল উলয়া লন্ডনে আন্তর্জাতিক সম্মাননায় ভূষিত মুফতি তাকি উসমানি ২০২৭ সালের মধ্যে সমন্বিত সড়ক নিরাপত্তা আইন প্রণয়নে সরকার প্রতিজ্ঞাবদ্ধ মাতারবাড়ী গভীর সমুদ্রবন্দর ও বিদ্যুৎকেন্দ্র পরিদর্শনে প্রতিমন্ত্রী জুনায়েদ সাকি সিঙ্গাপুরে এমপি হানজালার সঙ্গে বিকেএম নেতাদের সাক্ষাৎ ১৫ অক্টোবর ২০২৬-এর নামাজের সময়সূচি নিউইয়র্কে পীর সাহেব চরমোনাইকে উষ্ণ অভ্যর্থনা এ সপ্তাহে মসজিদুল হারামের খতিব জুহানি, মসজিদে নববীতে হুযাইফি ইয়েমেনে হুতি বিদ্রোহীদের হামলায় ৫ হাজারের বেশি মসজিদ ক্ষতিগ্রস্ত! ইসলামী আন্দোলনের বায়তুল মাল মাসে এক লাখ টাকার কুপন সংগ্রহ

আদালতপাড়ায় আইনজীবীদের হাতাহাতি, ভাঙচুর

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম:  আসামির জামিন দেওয়াকে কেন্দ্র করে রাষ্ট্রপক্ষ ও আসামিপক্ষের আইনজীবীদের মধ্যে বাকবিতণ্ডার এক পর্যায়ে হাতাহাতি ও ভাঙ্গচুরও হয়েছে।

আজ সোমবার দুপুরে বগুড়ার নারী ও শিশু নির্যাতন দমন ট্রইিবুন্যাল-১-এর বিচারক এ কে এম ফজলুল হকের এজলাসে এ ঘটনা ঘটে। ঘটনার পর থেকে ওই আদালতের বিচার কাজ বন্ধ হয়ে যায়।

আদালত সূত্র জানায়, জেলার নন্দীগ্রাম উপজেলার একটি মামলায় আসামিরা আদালতে হাজির হলে জামিনের আবেদন করেন তাদের আইনজীবীরা।

এ সময় রাষ্ট্রপক্ষের আইনজীবীরা জামিনের বিরোধিতা করার পর দুই পক্ষের আইনজীবীদের মধ্যে হাতাহাতির ঘটনা ঘটে। এক পর্যায়ে বিচারক ফজলুল হকের সামনেই তার টেবিলে কাঁচ ভাঙচুর করেন আইনজীবীরা। পরে পুলিশ সদস্যরা গিয়ে পরিস্থিতি শান্ত করেন।

রাষ্ট্রপক্ষের আইনজীবী বগুড়া নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-১-এর বিশেষ সরকারি কৌঁসুলি (পিপি) নরেশ মুখারর্জি গণমাধ্যমের কাছে দাবি করেছেন, বাদীপক্ষের কোনো বক্তব্য না শুনেই বিচারক আসামিপক্ষের দাবির পরিপ্রেক্ষিতে জামিন প্রদানের সম্মতি দেন।

এতে তারা বিধি মোতাবেক জামিনের বিরোধীতা করেন। এ সময় আসামিপক্ষের আইনজীবী আতিকুল মাহবুব সালামের নেতৃত্বে কয়েকজন আইনজীবী তাদের ওপর চড়াও হন। এজলাসে ভাঙচুরের ঘটনাও তারাই ঘটিয়েছেন বলে দাবি করেন তিনি।

এ বিষয়ে কথা বলার চেষ্টা করা হলে অ্যাডভোকেট আতিকুল মাহবুব সালামের চেম্বার ও তার ব্যবহৃত মুঠোফোন বন্ধ পাওয়া গেছে।

‘মাদরাসা শিক্ষার্থীদের আস্থা ও ভালোবাসার শক্ত ঘাটি হবে কওমি শিক্ষাঙ্গন’