বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬ ।। ৩০ আশ্বিন ১৪৩৩ ।। ৪ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
হাটহাজারীতে আলেম ও তাঁর শাশুড়িকে নিয়ে অভিযোগ ভিত্তিহীন: আল-হাইআতুল উলয়া লন্ডনে আন্তর্জাতিক সম্মাননায় ভূষিত মুফতি তাকি উসমানি ২০২৭ সালের মধ্যে সমন্বিত সড়ক নিরাপত্তা আইন প্রণয়নে সরকার প্রতিজ্ঞাবদ্ধ মাতারবাড়ী গভীর সমুদ্রবন্দর ও বিদ্যুৎকেন্দ্র পরিদর্শনে প্রতিমন্ত্রী জুনায়েদ সাকি সিঙ্গাপুরে এমপি হানজালার সঙ্গে বিকেএম নেতাদের সাক্ষাৎ ১৫ অক্টোবর ২০২৬-এর নামাজের সময়সূচি নিউইয়র্কে পীর সাহেব চরমোনাইকে উষ্ণ অভ্যর্থনা এ সপ্তাহে মসজিদুল হারামের খতিব জুহানি, মসজিদে নববীতে হুযাইফি ইয়েমেনে হুতি বিদ্রোহীদের হামলায় ৫ হাজারের বেশি মসজিদ ক্ষতিগ্রস্ত! ইসলামী আন্দোলনের বায়তুল মাল মাসে এক লাখ টাকার কুপন সংগ্রহ

সিরিয়ায় অস্ত্র গুদামে বিস্ফোরণ, নিহত ৩৯

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: সিরিয়ার ইদলিব প্রদেশের একটি অস্ত্র গুদামে ভয়াবহ বিস্ফোরণে অন্তত ৩৯ জন নিহত ও বহু মানুষ আহত হয়েছে। নিহতদের মধ্যে ১২টি শিশু রয়েছে। খবর বিবিসি-এর।

হাতেম আবু মারওয়ান নামে এক সিরীয় কর্মকর্তা জানান, তুরস্ক সীমান্তবর্তী সারমাদা শহরের একটি আবাসিক ভবনে বিস্ফোরণটি ঘটেছে। এতে মোট দুটি ভবন ধ্বংস হয়।

তিনি জানান, বিস্ফোরণে মৃতের সংখ্যা বাড়তে পারে কারণে আহতদের অনেকের অবস্থা আশংকাজনক এবং অনেকে ধ্বংস্তুপের মধ্যে আটকা পড়ে আছে। এছাড়া, অনেকে এখনো নিখোঁজ রয়েছে।

সিরিয়ান অবজারভেটরি ফর হিউম্যান রাইটসের প্রধান রামি আব্দেল রহমান জানিয়েছেন, প্রথমে নিহতের সংখ্যা ১২ জন বলে জানা গিয়েছিল। পরে ধ্বংসস্তুপ থেকে আরো কয়েকজনের মৃতদেহ উদ্ধার করা হয়েছে।

তিনি বলেন, ‘সারমাদার একটি আবাসিক এলাকায় থাকা অস্ত্র গুদামে এ বিস্ফোরণের ঘটনা ঘটেছে। তবে বিস্ফোরণের কারণ এখনো পরিষ্কার নয়।’

আব্দেল রহমান জানান, নিহতদের অধিকাংশ সিরিয়ার প্রাক্তন আল-কায়েদার সহযোগি সংগঠন হায়াত তাহরির আল-শামের যোদ্ধাদের পরিবারের সদস্য।

উল্লেখ্য, সিরিয়ার ইদলিব শহরটি দীর্ঘদিন ধরে বিদ্রোহীদের নিয়ন্ত্রণে রয়েছে।  ধ্বংস হওয়া ভবন দুটিও বিদ্রোহীদের নিয়ন্ত্রণে ছিল বলে জানা যায়।

সূত্র : বিবিসি, পার্সটুডে।

আরও পড়ুন: ইরান-রাশিয়াসহ ঐতিহাসিক কনভেনশনে সই করল ৫ দেশ

আরএম/