বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬ ।। ৩০ আশ্বিন ১৪৩৩ ।। ৪ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
হাটহাজারীতে আলেম ও তাঁর শাশুড়িকে নিয়ে অভিযোগ ভিত্তিহীন: আল-হাইআতুল উলয়া লন্ডনে আন্তর্জাতিক সম্মাননায় ভূষিত মুফতি তাকি উসমানি ২০২৭ সালের মধ্যে সমন্বিত সড়ক নিরাপত্তা আইন প্রণয়নে সরকার প্রতিজ্ঞাবদ্ধ মাতারবাড়ী গভীর সমুদ্রবন্দর ও বিদ্যুৎকেন্দ্র পরিদর্শনে প্রতিমন্ত্রী জুনায়েদ সাকি সিঙ্গাপুরে এমপি হানজালার সঙ্গে বিকেএম নেতাদের সাক্ষাৎ ১৫ অক্টোবর ২০২৬-এর নামাজের সময়সূচি নিউইয়র্কে পীর সাহেব চরমোনাইকে উষ্ণ অভ্যর্থনা এ সপ্তাহে মসজিদুল হারামের খতিব জুহানি, মসজিদে নববীতে হুযাইফি ইয়েমেনে হুতি বিদ্রোহীদের হামলায় ৫ হাজারের বেশি মসজিদ ক্ষতিগ্রস্ত! ইসলামী আন্দোলনের বায়তুল মাল মাসে এক লাখ টাকার কুপন সংগ্রহ

জাতীয় চাঁদ দেখা কমিটির সভা রোববার

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: আগামী রোববার (১২ আগস্ট) সন্ধ্যা ৭টা ১৫ মিনিটে (বাদ মাগরিব) ইসলামিক ফাউন্ডেশন বায়তুল মুকাররম সভাকক্ষে জাতীয় চাঁদ দেখা কমিটির এক সভা অনুষ্ঠিত হবে।

জিলহজ মাসের চাঁদ দেখা সংবাদ পর্যালোচনা করে  ঈদুল আজহার তারিখ নির্ধারণ এবং এ বিষয়ে সিদ্ধান্ত গ্রহণের লক্ষ্যে এ সভা অনুষ্ঠিত হবে বলে ইসলামিক ফাউন্ডেশনেরিএক বিবৃতিতে বলা হয়।

শনিবার ইসলামিক ফাউন্ডেশনের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, রোববার মাগরিবের নামাজের পর সন্ধ্যা ৭টা ১৫ মিনিটে রাজধানীর বায়তুল মোকাররমে ইসলামিক ফাউন্ডেশনের সভাকক্ষে এ সভা অনুষ্ঠিত হবে। কমিটি চাঁদ দেখার সংবাদ পর্যালোচনা করে ঈদুল আজহার তারিখ নির্ধারণ করবে।

কমিটির সভাপতি ও ধর্মমন্ত্রী মতিউর রহমান সভায় সভাপতিত্ব করবেন বলেও বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।

রোববার ১৪৩৯ হিজরি সনের চাঁদ দেখা গেলে সোমবার থেকে জিলহজ মাস গণনা শুরু হবে। এক্ষেত্রে বাংলাদেশে আগামী ২২ আগস্ট (১০ জিলহজ) ঈদুল আজহা উদযাপিত হবে। চাঁদ দেখা না গেলে সোমবার জিলকদ মাসের ৩০ দিন পূর্ণ হবে। সেক্ষেত্রে আগামী মঙ্গলবার থেকে জিলহজ মাস গণনা শুরু হবে, দেশে ঈদ পালিত হবে ২৩ আগস্ট।

ইসলাম ধর্মের নিয়ম অনুযায়ী, জিলহজ মাসের ১০ তারিখে ঈদুল আজহা বা কুরবানির ঈদ উদযাপিত হয়ে থাকে।

বাংলাদেশের আকাশে কোথাও জিলহজ মাসের চাঁদ দেখা গেলে তা ৯৫৫৯৪৯৩, ৯৫৫৯৬৪৩, ৯৫৫৫৯৪৭, ৯৫৫৬৪০৭ ও ৯৫৫৮৩৩৭ টেলিফোন নম্বরে এবং ৯৫৬৩৩৯৭, ৯৫৫৫৯৫১ ফ্যাক্স নম্বরে বা অন্য কোনো উপায়ে জানাতে অনুরোধ করেছে ইসলামিক ফাউন্ডেশন।

যারা কুরবানি করবেন, তাদের জন্য বিশেষ আমল

[ব্যবসার যাবতীয় কাজ সহজ করতে এলো বিসফটি।  এখনই রেজিস্ট্রেশন করুন বিসফটি।]

অারএম/