বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬ ।। ৩০ আশ্বিন ১৪৩৩ ।। ৪ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
২০২৭ সালের মধ্যে সমন্বিত সড়ক নিরাপত্তা আইন প্রণয়নে সরকার প্রতিজ্ঞাবদ্ধ মাতারবাড়ী গভীর সমুদ্রবন্দর ও বিদ্যুৎকেন্দ্র পরিদর্শনে প্রতিমন্ত্রী জুনায়েদ সাকি সিঙ্গাপুরে এমপি হানজালার সঙ্গে বিকেএম নেতাদের সাক্ষাৎ ১৫ অক্টোবর ২০২৬-এর নামাজের সময়সূচি নিউইয়র্কে পীর সাহেব চরমোনাইকে উষ্ণ অভ্যর্থনা এ সপ্তাহে মসজিদুল হারামের খতিব জুহানি, মসজিদে নববীতে হুযাইফি ইয়েমেনে হুতি বিদ্রোহীদের হামলায় ৫ হাজারের বেশি মসজিদ ক্ষতিগ্রস্ত! ইসলামী আন্দোলনের বায়তুল মাল মাসে এক লাখ টাকার কুপন সংগ্রহ বিড়াল কেনা-বেচা ও লালন-পালনের শরয়ি বিধান পরিবারকে আর্থিক সুরক্ষা দিতে গিয়ে সুদের ফাঁদে পড়ছেন না তো? 

কুরবানির পশুর চামড়ার দাম নির্ধারণ; কমলো এবারও

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: কুরবানির পশুর চামড়ার দাম নির্ধারণ করেছে সরকার। চলতি বছর প্রতি বর্গফুট লবণযুক্ত গরুর চামড়ার দাম হবে ঢাকা শহরে ৪৫ থেকে ৫০ টাকা এবং ঢাকার বাইরে ৩৫ থেকে ৪০ টাকা।

এছাড়াও সারাদেশে প্রতি বর্গফুট খাসির চামড়ার দাম হবে ১৮ থেকে ২০ টাকা এবং প্রতি বর্গফুট বকরির চামড়ার দাম নির্ধারিত হয়েছে ১৩ থেকে ১৫ টাকা।

বৃহস্পতিবার (৯ আগস্ট) সচিবালয়ে ট্যানারি মালিকদের প্রতিনিধিদের সঙ্গে বৈঠক শেষে বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ এই ঘোষণা দেন।

তবে চামড়ার দাম গত বছরের তুলনায় এবার বর্গফুট প্রতি ৫ টাকা কমেছে। গত বছর গত বছর প্রতি বর্গফুট গরুর চামড়ার দাম নির্ধারিত হয়েছিল সর্বনিম্ন ৫০ থেকে সর্বোচ্চ ৫৫ টাকা।

আর খাসির চামড়ার দাম গত বছরের চেয়ে প্রতি বর্গফুটে কমেছে ২ টাকা করে। গত বছর এর দর ছিল ২০ থেকে ২২ টাকা। অন্যদিকে, বকরির চামড়াতেও এবার প্রতি বর্গফুটে ২ টাকা করে দাম কমিয়েছে সরকার। গত বছর এই দাম ছিল ১৫ থেকে ১৭ টাকা।

বাংলাদেশ ট্যারিফ কমিশন এ বছর কুরবানির চামড়ার দাম বাড়ানোর প্রস্তাব দিয়েছিল। কিন্তু সে প্রস্তাবে সাড়া দেয়নি সরকার।

কুরবানির চামড়ার দাম কমার বিষয়ে বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ সাংবাদিকদের বলেন, আন্তর্জাতিক বাজারে চামড়ার চাহিদা ব্যাপক হারে কমেছে এবং সাভারে চামড়া শিল্পনগরী স্থাপিত হলেও এখন পর্যন্ত তা পরিপূর্ণভাবে কাজ শুরু করতে পারেনি। এসব কারণে এবার চামড়ার দাম কমানো হয়েছে।

সাংবাদিকরা জানতে চান সরকার চামড়া ব্যবসায়ীদের কাছে জিম্মি কিনা? এমন প্রশ্নের জবাবে তোফায়েল বলেন, আন্তর্জাতিক পর্যায়ে চামড়ার সেক্টরটি খারাপ পর্যায়ে আছে, তাই কমেছে। এখানে জিম্মি হওয়ার কোনো বিষয় নেই। আমরা সবাই সবার বন্ধু।

ট্যানার্স ওনার্স অ্যাসোসিয়েশনের সভাপতি শাহীন আহমেদ জানান, চলতি বছর চামড়া কেনার লক্ষ্য কত তা এখনও নির্ধারণ করা হয়নি।

তিনি বলেন, গত বছর কেনা চামড়ার ৪০ শতাংশ এখনও মজুত আছে। যার গুণগত মান অনেকটাই নষ্ট হয়ে গেছে। চামড়া কেনার জন্য ব্যাংক আমাদের যে ঋণ দিয়েছে তাও অনিশ্চিত। কারণ, গত বছর পাওয়া ঋণ আমরা এখনও পরিশোধ করতে পারিনি।

[যারা ব্যবসা ও ব্যবসার হিসাব নিয়ে জটিলতায় রয়েছেন তাদের জন্য এলো বিসফটি।  ব্যবসাকে সহজ ও হাতের মুঠোয় নিন বিসফটির সাহায্যে- রেজিà¦