বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬ ।। ৩০ আশ্বিন ১৪৩৩ ।। ৪ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
২০২৭ সালের মধ্যে সমন্বিত সড়ক নিরাপত্তা আইন প্রণয়নে সরকার প্রতিজ্ঞাবদ্ধ মাতারবাড়ী গভীর সমুদ্রবন্দর ও বিদ্যুৎকেন্দ্র পরিদর্শনে প্রতিমন্ত্রী জুনায়েদ সাকি সিঙ্গাপুরে এমপি হানজালার সঙ্গে বিকেএম নেতাদের সাক্ষাৎ ১৫ অক্টোবর ২০২৬-এর নামাজের সময়সূচি নিউইয়র্কে পীর সাহেব চরমোনাইকে উষ্ণ অভ্যর্থনা এ সপ্তাহে মসজিদুল হারামের খতিব জুহানি, মসজিদে নববীতে হুযাইফি ইয়েমেনে হুতি বিদ্রোহীদের হামলায় ৫ হাজারের বেশি মসজিদ ক্ষতিগ্রস্ত! ইসলামী আন্দোলনের বায়তুল মাল মাসে এক লাখ টাকার কুপন সংগ্রহ বিড়াল কেনা-বেচা ও লালন-পালনের শরয়ি বিধান পরিবারকে আর্থিক সুরক্ষা দিতে গিয়ে সুদের ফাঁদে পড়ছেন না তো? 

এবার রাস্তায় নেমে গাড়ির কাগজ দেখলেন ওবায়দুল কাদের

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: শিক্ষার্থীদের পর এবার রাস্তায় নেমে  গাড়ির লাইসেন্স ও কাগজপত্র যাচাই করছেন সড়ক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। আজ বৃহস্পতিবার সকাল সাড়ে ১০ টার দিকে পুরান ঢাকার কয়েকটি এলাকায় আকস্মিকভাবে মন্ত্রীর তৎপরতা চোখে পড়ে। এসময় গণমাধ্যমকর্মীদেরও উপস্থিতি দেখা যায়।

রাজধানীর পুরান ঢাকার বাবুবাজার এলাকায় বেশকিছু গাড়ির কাগজপত্র যাচাই করেছেন মন্ত্রী। এরমধ্যে কয়েকটি বাস এবং গণমাধ্যমকর্মীদের গাড়ি ছিল।

ওবায়দুল কাদের প্রথমে একটি বাস ধরে ফেলেন। চালকের কাছে কাগজপত্র দেখতে চান, এসময় মন্ত্রীকে চালক বিস্মিত হয়ে যান। এরপর কাগজপত্র দেখান। কাগজপত্র সব ঠিকঠাক থাকায় বাসটিকে ছেড়ে দেন। এরপর সময় টেলিভিশনের একটি গাড়ি আটক করেন। অবশ্য গাড়ির কাগজপত্র ঠিকঠাক থাকায় ছেড়ে দেন। এরই ধারাবাহিকতায় মন্ত্রী আরও কয়েকটি ইলেক্ট্রোনিক মিডিয়ার গাড়ির কাগজ যাচাই করেন।

এসময়  তিনি তার সাথে থাকা ট্রাফিক বিভাগের লোকদের নির্দেশ দেন যাতে গতিসম্পন্ন সড়কে ব্যাটারি চালিত অটোরিকশা না চলে। ব্যাটারি চালিত অটোরিকশা চলাচল করে কি না, স্থানীয়দের কাছে জানতে চান।

গত ২৯ জুলাই দুপুরে বিমানবন্দর সড়কে জাবালে নূর পরিবহনের বাসের চাপায় শহীদ রমিজ উদ্দিন ক্যান্টনমেন্ট কলেজের দ্বাদশ শ্রেণির ছাত্র আবদুল করিম রাজীব ও একাদশ শ্রেণির ছাত্রী দিয়া খানম মীমকে হত্যার ঘটনায় বিক্ষোভ-অবরোধ শুরু করে শিক্ষার্থীরা। এরপর থেকেই সড়কে নৈরাজ্য বন্ধে তৎপর হয় প্রশাসন।

আরও পড়ুন: সারাদেশে পালিত হচ্ছে জাতীয় জ্বালানি নিরাপত্তা দিবস

আরএম/