রবিবার, ২১ জুন ২০২৬ ।। ৭ আষাঢ় ১৪৩৩ ।। ৬ মহর্‌রম ১৪৪৮

শিরোনাম :
সুইজারল্যান্ডে ইরান-যুক্তরাষ্ট্রের শান্তি আলোচনা শুরু ডিসি সরওয়ার আলমের প্রত্যাহার আদেশ বাতিলের দাবিতে সিলেটে মানববন্ধন, হরতালের হুঁশিয়ারি মালয়েশিয়ায় পৌঁছেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান সাভারে বজ্রপাতে ৩ জনের মৃত্যু ‘জিয়াউলের নেতৃত্বে ভারত-বাংলাদেশজুড়ে ‘কিলিং নেটওয়ার্ক’ সক্রিয় ছিল’  সংসদে প্রধানমন্ত্রীকে নিয়ে হান্নান মাসউদের বক্তব্য ঘিরে উত্তেজনা ‘রামমূর্তি স্থাপনের অজুহাতে স্বাধীনতা-সার্বভৌমত্ব নিয়ে গভীর ষড়যন্ত্র চলছে’ মামুনুল হক ইস্যুতে এবার নিজের বক্তব্যও এক্সপাঞ্জ করলেন স্পিকার রাজধানীতে সারা দিনের ভ্যাপসা গরম শেষে স্বস্তির বৃষ্টি গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে মৃত্যু ২, হাসপাতালে ২২০

‘সামাজিক কাজ করলে রোজা রাখার মতো সাওয়াব হয়’

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আবদুল্লাহ তামিম: মহানবি সা.  বলেছেন, যে ব্যক্তি কারো বিপদে সাহায্য করে অথবা কারো কোনো প্রয়োজন পূরণ করে আল্লাহ তায়ালা তাকে সাহায্য করেন, তার প্রয়োজন পূরণ করেন।

সৃষ্টিজীবের খেদমত অনেক বড় সাওয়াবের কাজ। মানুষ যদি আন্তরিকতার সাথে মন থেকে এ কাজ করে তাহলে আল্লাহর দরবারে অনেক সাওয়াব অর্জন করতে পারে।

সমাজের মানুষের জন্য, জাতির জন্য যারা কাজ করে তারা মানুষের কাছেও ভালো আল্লাহর কাছেও ভালো হোন। আল্লাহ তায়ালা মানুষের সেবাকারীদের রোজা রাখার সাওয়াব দান করেন।

বর্তমানে মানুষ অনেক সামাজিক কাজ করে, কিন্তু কোনো সঠিক পদ্ধতি ও নিয়মে না থাকায় এগুলো জনমানুষের কাছে গ্রহণযোগ্য হয় না।

এ পদ্ধতি সম্পর্কে ভারতের হায়দারাবাদে মুফতি ইনআমুর রহমান জামিল কাসেমি ৩১ আগস্ট মঙ্গলবার মসজিদুল ফালায় এক বৈঠকে আলোচনা করেন।

তিনি সাধারণ মানুষকে লক্ষ্য করে বলেন, যারা সমাজের জন্য কিছু করতে চান তাদের জন্য বলছি আপনারা যা কিছুই করবেন নিয়ত শুদ্ধ করে করবেন তাহলেই আল্লাহ তায়ালা এর উত্তম প্রতিদান দেবেন।

সমাজে কাজ করতে হলে কোমলতার মনোভাব নিয়ে কাজ করতে হবে। দায়িত্বশীল হয়ে কাজ করলে যে কোনো কর্মী সমাজের উন্নয়নে এগিয়ে যেতে পারবে।

বৈঠকে সভাপতিত্ব করেন মাওলানা গাজী আহমদ রশিদ। তিনি সামাজিক উন্নয়নের ক্ষেত্রে প্রশিক্ষণের গুরুত্বপূর্ণ বিষয়গুলি নিয়ে আলোচনা করেন। বৈঠকে সাফা বায়তুল মালের সদস্য ও কর্মীবৃন্দ উপস্থিত ছিলেন।

সূত্র: আসরে হাজির

সড়কে মৃত্যুর ‍মিছিল থামবে কীভাবে?


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ