শনিবার, ০৪ জুলাই ২০২৬ ।। ১৯ আষাঢ় ১৪৩৩ ।। ১৯ মহর্‌রম ১৪৪৮

শিরোনাম :
নাটোরে অগ্নিকাণ্ডে মাদরাসা পুড়ে ছাই, অক্ষত কুরআনের ২৫টি কপি খুলনায় স্কুলছাত্রী গুলিবিদ্ধ দেলাওয়ার হোসাইন সাঈদীর সাক্ষী সুখরঞ্জন বালীকে অপহরণ করেন এএসপি ফজলু: ডিবি আয়াতুল্লাহ আলি খামেনির প্রতি শ্রদ্ধা জানাল সৌদি সারা দেশে ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি ৪৪  জুলাই গণঅভ্যুত্থানের বার্ষিকীতে সুনামগঞ্জে খেলাফত মজলিসের আলোচনা সভা ধর্মান্তরের ঝুঁকি মোকাবিলায় মক্তবব্যবস্থা জোরদারের আহ্বান জমিয়তে উলামায়ে হিন্দের বগুড়ায় জমি নিয়ে সংঘর্ষে নিহত ১, আহত ৮ জুমার খুতবায় পাকিস্তানি স্কলার আলেমের হার্ট অ্যাটাক যোগ্য নেতৃত্ব ছাড়া সমাজ পরিবর্তন সম্ভব নয়: গাজী আতাউর রহমান

সরকারের পদত্যাগ দাবি বিএনপির

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, শুধু শাজাহান খান নয়, গত কয়েকদিনের ঘটনায় সরকার সম্পূর্ণ ব্যর্থ তাই এ ঘটনায় সরকারের পদত্যাগ দাবি করছি।

আজ বৃহস্পতিবার বেলা ১১টা রাজধানীর নয়াপল্টন দলীয় কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এ দাবি জানান।

মির্জা ফখরুল বলেন, সড়ক দুর্ঘটনা থেকে শুরু করে দেশে একের পর এক অঘটন ঘটে চললেও অনির্বাচিত ও অবৈধ সরকার তা নিয়ন্ত্রণে সম্পূর্ণ ব্যর্থ হয়েছে। তাই জনগণকে এই সরকারের পতন আন্দোলনে যোগ দেওয়ার আহবান জানাচ্ছি। আমরা অবিলম্বে সরকারের পদত্যাগের দাবি করছি।

সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে মির্জা ফখরুল বলেন, কোমলমতি শিক্ষার্থীরা যে দাবিতে রাজপতে নেমে এসেছে তা যৌক্তিক। আমরা তাদের এ দাবিকে সমর্থন জানাই।

সংবাদ সম্মেলনে স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায় বলেন, ভবিষ্যতে যারা দেশ পরিচালনা করবে আমাদের সেই সন্তানেরা গতকাল (বুধবার) যা করেছে, যেভাবে গাড়ি চালকদের লাইসেন্স দেখেছে তাতে আমরা সমর্থন জানাই। আমরা যেটা পারিনি তারা সেটা করে দেখিয়েছে।

আরও পড়ুন: মিম ও করিমের পরিবারকে ২০ লাখ টাকা দিলেন প্রধানমন্ত্রী

আরএম/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ