বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬ ।। ৩০ আশ্বিন ১৪৩৩ ।। ৪ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
২০২৭ সালের মধ্যে সমন্বিত সড়ক নিরাপত্তা আইন প্রণয়নে সরকার প্রতিজ্ঞাবদ্ধ মাতারবাড়ী গভীর সমুদ্রবন্দর ও বিদ্যুৎকেন্দ্র পরিদর্শনে প্রতিমন্ত্রী জুনায়েদ সাকি সিঙ্গাপুরে এমপি হানজালার সঙ্গে বিকেএম নেতাদের সাক্ষাৎ ১৫ অক্টোবর ২০২৬-এর নামাজের সময়সূচি নিউইয়র্কে পীর সাহেব চরমোনাইকে উষ্ণ অভ্যর্থনা এ সপ্তাহে মসজিদুল হারামের খতিব জুহানি, মসজিদে নববীতে হুযাইফি ইয়েমেনে হুতি বিদ্রোহীদের হামলায় ৫ হাজারের বেশি মসজিদ ক্ষতিগ্রস্ত! ইসলামী আন্দোলনের বায়তুল মাল মাসে এক লাখ টাকার কুপন সংগ্রহ বিড়াল কেনা-বেচা ও লালন-পালনের শরয়ি বিধান পরিবারকে আর্থিক সুরক্ষা দিতে গিয়ে সুদের ফাঁদে পড়ছেন না তো? 

স্কুলে স্মার্টফোন নিষিদ্ধ করলো ফ্রান্স

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: আগামী সেপ্টেম্বর থেকে নিজস্ব ‘স্মার্টফোন বা স্মার্ট ডিভাইস’ বাসায় রেখে স্কুলে যেতে হবে ফরাসি শিক্ষার্থীদের। আর যদি কেউ স্কুলে তার স্মার্টফোন বা স্মার্ট ডিভাইস নিয়েও যায়, তবে তা বন্ধ করে রাখতে হবে। সোমবারই সংসদে এ সংক্রান্ত একটি আইন সর্বসম্মত ভাবে পাস হয়েছে। খবর সিএনএনের।

খবরে বলা হয়, স্মার্টফোন ও অন্যান্য ডিভাইস যেগুলো দিয়ে ইন্টারনেট সুবিধা ব্যবহার করা যায় (যেমন ট্যাবলেট), স্কুলে সেসব ডিভাইস ব্যবহারে শিক্ষার্থীদের ওপর  নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে ফ্রান্সে। নিষেধাজ্ঞাটি সেপ্টেম্বর থেকে কার্যকর হবে।তিন থেকে পনেরো বছর বয়সি পড়ুয়াদের জন্যই এই নিষেধাজ্ঞা।

এদিকে, শিশুদের ওপর নিষেধাজ্ঞাটি বাধ্যতামূলক হলেও, ১৫ বছরের বেশি বয়স্ক শিক্ষার্থী সম্পন্ন উচ্চ মাধ্যমিক স্কুলগুলোতেও এই নিষেধাজ্ঞা কার্যকর করা হবে কি না তা ঠিক করবে ওই স্কুল কর্তৃপক্ষ।

শিক্ষা বা এক্সট্রা-কারিকুলার অ্যাক্টিভিটিসের মতো বিশেষ ক্ষেত্রে নিয়ম শিথিল করা হয়েছে। শিক্ষার্থীদের পড়াশোনায় আরো মনযোগী করে তুলতেই এই নিষেধাজ্ঞা জারি করা হয়েছে।

আরও পড়ুন: স্মার্টফোনের হারানো ডাটা ফিরে পাবেন যেভাবে

আরএম/