রবিবার, ২১ জুন ২০২৬ ।। ৭ আষাঢ় ১৪৩৩ ।। ৬ মহর্‌রম ১৪৪৮

শিরোনাম :
‘জিয়াউলের নেতৃত্বে ভারত-বাংলাদেশজুড়ে ‘কিলিং নেটওয়ার্ক’ সক্রিয় ছিল’  সংসদে প্রধানমন্ত্রীকে নিয়ে হান্নান মাসউদের বক্তব্য ঘিরে উত্তেজনা ‘রামমূর্তি স্থাপনের অজুহাতে স্বাধীনতা-সার্বভৌমত্ব নিয়ে গভীর ষড়যন্ত্র চলছে’ মামুনুল হক ইস্যুতে এবার নিজের বক্তব্যও এক্সপাঞ্জ করলেন স্পিকার রাজধানীতে সারা দিনের ভ্যাপসা গরম শেষে স্বস্তির বৃষ্টি গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে মৃত্যু ২, হাসপাতালে ২২০ ‘আন্তঃসীমান্ত নদীর পানির ন্যায্য হিস্যা আদায়ে সরকার সচেষ্ট’  নির্বাচন ভবনের আশপাশের অবৈধ কম্পিউটারের দোকান উচ্ছেদে ইসির চিঠি ‘জুলাই গণঅভ্যুত্থানে মানবতাবিরোধী অপরাধের ৭ মামলায় ৫৯ জনের সাজা’  বিসিএসে ১০০ নম্বরের মৌখিক পরীক্ষা পদ্ধতি বহাল থাকবে

ইন্দোনেশিয়ায় শক্তিশালী ভূমিকম্পে নিহত ১০ আহত ৩৩

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আবদুল্লাহ তামিম: ইন্দোনেশিয়ায় দ্বীপপ্রদেশ লম্বকে ৬ দশমিক ৪ মাত্রার শক্তিশালী ভূমিকম্পে কমপক্ষে ১০ জন নিহত হয়েছে।

রোববার সকাল ৬টা ৪৭ মিনিটে ভূমিকম্পটি আঘাত হানে দেশটির লম্বকে। যুক্তরাষ্ট্রভিত্তিক ভূ-তাত্তিক জরিপ সংস্থা জানায়, ভূমিকম্পের গভীরতা ছিল সাত কিলোমিটারব্যাপী।

ইন্দোনেশিয়ার জাতীয় দুর্যোগ তল্লাশি ও উদ্ধার সংস্থা জানিয়েছে, ভূমিকম্পে নিহত ১০ জনের মধ্যে একজন মালয়েশীয় নাগরিক রয়েছে। এ ছাড়া ৩৩ জন আহত হয়েছে বলে জানিয়েছেন সংস্থাটির মুখপাত্র।

এদিকে আন্তর্জাতিক রেডক্রস ও রেড ক্রিসেন্ট সোসাইটি ফেডারেশনের (আইএফআরসি) মুখপাত্র জানিয়েছেন, ভূমিকম্পে কতসংখ্যক মানুষ নিখোঁজ রয়েছে, রেডক্রস তা নিশ্চিত হওয়ার চেষ্টা করছে।

লম্বক জনপ্রিয় পর্যটন এলাকা। বালি থেকে প্রায় ৪০ কিলোমিটার পূর্ব দিকে অবস্থিত। ভূমিকম্পের সূত্রপাত হয় লম্বক থেকে ৫০ কিলোমিটার দূরবর্তী মাতারাম নগরী এলাকায়।

পাকিস্তানকে ২০০ কোটি ডলার ঋণ দিচ্ছে চীন


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ