শনিবার, ২৮ ফেব্রুয়ারি ২০২৬ ।। ১৫ ফাল্গুন ১৪৩২ ।। ১১ রমজান ১৪৪৭

শিরোনাম :
পাক-আফগান যুদ্ধ: কোনো পক্ষে অবস্থান নেবে না বাংলাদেশ: পররাষ্ট্রমন্ত্রী আফগানিস্তানে হামলায় পাকিস্তানের প্রশংসা করলেন ট্রাম্প যুব মজলিস ঢাকা মহানগর দক্ষিণের ইফতার মাহফিল অনুষ্ঠিত ‘ইসলামি হুকুমত ব্যতীত দেশে ইনসাফ প্রতিষ্ঠা সম্ভব নয়’ পানিসম্পদ মন্ত্রীর সঙ্গে মুফতি আবুল হাসান এমপির সৌজন্য সাক্ষাৎ চলমান সহিংসতা থামাতে সংলাপের আহ্বান আফগানিস্তানের  ‘পাকিস্তানকে আরও জোরালো ও সুনির্দিষ্ট জবাব দেবে কাবুল’ আফগানরা অস্ত্র ফেলে পিছু হটছে : তাতার রমজানে সংঘাতে দুই মুসলিম দেশ, উদ্বিগ্ন মালয়েশিয়ার প্রধানমন্ত্রী ‘তাকওয়াভিত্তিক সমাজ গঠন ছাড়া প্রকৃত সুশাসন প্রতিষ্ঠা সম্ভব নয়’

বর্ণবাদী আচরণ মেনে নেওয়া হবে না: এরদোগান

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: মেসুত ওজিলের সঙ্গে যে বর্ণবাদী আচরণ করা হয়েছে তা মেনে নেওয়া হবে না বলে মন্তব্য করেছেন তুর্কী প্রেসিডেন্ট রজব তাইয়্যিপ এরদোগান। একইসঙ্গে কোনো খেলোয়াড়ের সঙ্গে বর্ণবাদী আচরণ করা হলে তার জবাব দেওয়া হবে বলেও হুশিয়ারি দেন বিশ্বের অন্যতম প্রভাবশালী এ নেতা।

এরদোগান বলেন, আমি গতরাতে মেসুত ওজিলের সাথে কথা বলেছি। তার আচরণ, ব্যবহার ও বক্তব্য যৌক্তিক এবং সাংস্কৃতিকভাবে সঠিক ও গ্রহণযোগ্য।  একজন তরুণ খেলোয়াড় জার্মানের জাতীয় ফুটবল দলের জন্য সবকিছু করেছে। অথচ সে ধর্মের কারণে বর্ণবাদী আচরণের শিকার হয়েছে। তাদের এ কেমন মানসিকতা যে আমার সাথে ছবি তোলার কারণে এমন বর্ণবাদী আচরণ! আমিই তাদের সাথে লন্ডনে ছবি তুলেছিলাম।

ওজিল তুর্কী প্রেসিডেন্ট রজব তাইয়্যিপ এরদোগানের সঙ্গে লন্ডনে একটি বৈঠকের পরই তাকে নিয়ে সমালোচনা শুরু হয়। আর্সেনাল মিডফিল্ডার ওজিলকে তুর্কী বলে ক্ষেপিয়ে তোলা হয়। বিশেষ করে বিশ্বকাপে ব্যর্থতার পর তারা আর ঘুরে দাঁড়াতে পারেনি। আর সব দায় ঘিয়ে পড়ে ওজিলের উপর।

এরই জের ধরে জার্মানির জাতীয় দল থেকে অবসরের ঘোষণা দেন ওজিল। এদিকে মেসুত ওজিল অবসর গ্রহণের পরই বেশ কয়েকজন জার্মান ফুটবলার তার পাশে দাঁড়িয়েছেন। এবার পাশে দাঁড়িয়েছে তুরস্কের ফুটবল ফেডারেশন। তার পরিবারের প্রতি পূর্ণ সমর্থন জানিয়ে, দেশটির ফুটবল ফেডারেশন বলছে, ওজিলের সঙ্গে যে আচরণ করা হয়েছে আমরা এর তীব্র নিন্দা জানাই।

আরও পড়ুন: এরদোগানের সঙ্গে দেখা করে বিপদে ফুটবলার ওজিল

আরএম/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ